
আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইলঃ
২৪ ঘন্টার মধ্যে কক্সবাজারের রামু থেকে নিখোঁজ ভিকটিম টাঙ্গাইল থেকে উদ্ধার করেছে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প।বাংলাদেশ আমার অহংকার, দেশ ও জনগণের সেবায় সর্বদা নিয়োজিত এলিট ফোর্স ‘র্যাব’। র্যাব-১৪ তার প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের চাঞ্চল্যকর অপরাধ খুন, এবং অপহরণের মতো অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি মেনে অত্যন্ত সফলতার সাথে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায়, র্যাব-১৪ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাঙ্গাইল সদর থানার আশেকপুর বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে কক্সবাজার জেলার রামু থানায় নিখোঁজ ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।ঘটনার বিবরণে জানা যায় যে, গত ০৯ জুন ২০২৬খ্রি. সকাল অনুমান ০৯: ৪৫ ঘটিকায় বাদীর মেয়ে ভিকটিম কলেজ যাওয়ার উদ্দেশ্যে ঘর হতে বের হয়ে যায়। ভিকটিম যথাসময় ঘরে না ফেরার ফলে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে কোন সন্ধান না পেয়ে কক্সবাজার জেলার রামু থানা একটি সাধারণ ডাইরী করেন। যার সাধারণ ডাইরী নং-৪৩০, তারিখ-০৯ জুন ২০২৬খ্রি.।র্যাব-১৪ এর একটি চৌকস গোয়েন্দা দল ছায়াতদন্ত শুরু করে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় ভিকটিমের অবস্থান শনাক্ত করে। অবস্থান নিশ্চিত হওয়ার পর, সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল এর আভিযানিক দল ১০ জুন ২০২৬খ্রি. রাত অনুমান ০৩৩০ ঘটিকায় টাঙ্গাইল জেলার সদর থানার আশেকপুর বাইপাস এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে নিখোঁজ ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।র্যাব সূত্রে জানা যায় গত ৯ জুন সকালে কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর ওই শিক্ষার্থী আর বাড়িতে ফেরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে একই দিন রামু থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।নিখোঁজের বিষয়টি জানার পর র্যাব-১৪ এর একটি গোয়েন্দা দল ছায়াতদন্ত শুরু করে। আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিক্ষার্থীর অবস্থান শনাক্ত করা হয়। পরে বুধবার (১০ জুন) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর বাইপাস এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।র্যাব জানায়, উদ্ধার হওয়া শিক্ষার্থীকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৪ এর পক্ষ থেকে বলা হয়েছে, অপহরণ, নিখোঁজ ও অন্যান্য চাঞ্চল্যকর অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বদা তৎপর রয়েছে।




