• About
  • Advertise
  • Careers
  • Contact
Thursday, June 11, 2026
  • Login
No Result
View All Result
NEWSLETTER
আজবেলা
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
No Result
View All Result
আজবেলা
No Result
View All Result
Home অভিযোগ

বেড়ার খাস আমিনপুর সরকারি প্রা. বি. প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্র ভর্তিতে জালিয়াতি ও ঘুষ দাবি, সরকারি সম্পদ বিক্রির অভিযোগ।

by আজবেলা
June 11, 2026
in অভিযোগ
0
বেড়ার খাস আমিনপুর সরকারি প্রা. বি. প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্র ভর্তিতে জালিয়াতি ও ঘুষ দাবি, সরকারি সম্পদ বিক্রির অভিযোগ।
5
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter
আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি:

পাবনার বেড়া উপজেলার খাস আমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলামের বিরুদ্ধে ছাত্র ভর্তিতে জালিয়াতি, শিক্ষার্থী প্রতি ৩ হাজার টাকা ঘুষ দাবি, অভিভাবককে লাঞ্ছিত করা এবং বিদ্যালয়ের সরকারি সম্পদ অবৈধভাবে বাজারে বিক্রি করার মত গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী এক অভিভাবক উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করার পর এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত জানুয়ারি মাসের ২৯ তারিখ স্থানীয় খাস আমিনপুর গ্রামের বাসিন্দা মোঃ রফিকুল ইসলাম মুন্সী তার দুই ছেলে ওবায়দুল্লাহ মুন্সী (তৃতীয় শ্রেণী) এবং নাজিয়াত মুন্সীকে উক্ত বিদ্যালয়ে ভর্তি করানোর জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ যান। ওই সময় প্রধান শিক্ষক উপস্থিত না থাকায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফ মিয়ার নিকট সমস্ত কাগজপত্র ও ফি জমা দেওয়া হয়। পরবর্তীতে শিক্ষকরা জানান যে শিশুদের ভর্তি সম্পন্ন হয়েছে এবং শিশুরা নিয়মিত ক্লাসে অংশ নিতে থাকে ও পরীক্ষায় অংশগ্রহণ করে।

ভর্তির প্রায় তিন মাস পর শিক্ষার্থীর অভিভাবক জানতে পারেন, বিদ্যালয়ের হাজিরা খাতায় বা রোল নম্বরের তালিকায় তাদের কোনো নাম নেই। এ বিষয়ে অভিভাবক রফিকুল ইসলাম বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকের নিকট জানতে চাইলে তারা নানা টালবাহানা শুরু করেন। একপর্যায়ে প্রধান শিক্ষক রবিউল ইসলাম দাবি করেন যে, সরকারি খরচ বাবদ ছাত্র প্রতি ৩,০০০ (তিন হাজার) টাকা দিতে হবে, অন্যথায় ভর্তি করা সম্ভব নয় এবং পূর্বের ভর্তি বাতিল বলে গণ্য হবে।

ভুক্তভোগী অভিভাবক রফিকুল ইসলাম মুন্সী বলেন, “আমি বিনামূল্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই অবৈধ টাকা দিতে অপারগতা প্রকাশ করি এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর কথা বলি। এতেই প্রধান শিক্ষক রবিউল ইসলাম চরম ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি আমার ওপর চড়াও হন, অকথ্য ও অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং আমার সন্তানদের স্কুল থেকে ঘাড় ধরে বের করে দেওয়ার হুমকি দেন।”

স্থানীয় সূত্রে আরো জানা যায় যে, কিছুদিন পূর্বে প্রধান শিক্ষক রবিউল ইসলাম বিদ্যালয়ের নবনির্মিত পাকা ভবনের লোহার রেইলিং অবৈধভাবে বাজারে বিক্রি করে দেন, যা নিয়ে এলাকাবাসীর তোপের মুখে পড়েছিলেন তিনি। ভুক্তভোগী অভিভাবক এই সরকারি সম্পদ চুরির প্রতিবাদ ও প্রচার করায় প্রধান শিক্ষক ব্যক্তিগত আক্রোশ থেকে তার দুই সন্তানের শিক্ষা জীবন ধ্বংস করার জন্য এই জালিয়াতির আশ্রয় নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় নিরুপায় হয়ে ভুক্তভোগী অভিভাবক গত ২৬ মে বেড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর একটি সুনির্দিষ্ট লিখিত অভিযোগ দাখিল করেন। সুষ্ঠু তদন্ত ও বিচারের স্বার্থে উক্ত অভিযোগের অনুলিপি মাননীয় শিক্ষামন্ত্রী, জেলা প্রশাসক (পাবনা), জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং বেড়া প্রেস ক্লাবসহ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে পাঠানো হয়েছে।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল ও অভিভাবকরা জানান, বর্তমান সরকারের বিনামূল্যে প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের যুগে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের এমন দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা অবিলম্বে নিরেপক্ষ তদন্তপূর্বক অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আজবেলা

আজবেলা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

সুন্দরবনের আত্মসমর্পণকারী দস্যুরা এবার ও পেলেন র‌্যাবের ঈদ উপহার

সুন্দরবনের আত্মসমর্পণকারী দস্যুরা এবার ও পেলেন র‌্যাবের ঈদ উপহার

2 years ago
জয়পুরহাটে হত্যা মামলায় ১৭ জনের যাবজ্জীবন-খালাস-৫ জন

জয়পুরহাটে হত্যা মামলায় ১৭ জনের যাবজ্জীবন-খালাস-৫ জন

2 years ago

Popular News

    Connect with us

    প্রকাশক ও সম্পাদক : মোঃ তুহিন হোসেন
    বার্তা সম্পাদক : বিপ্লব সাহা

    হেড অফিস: ৮২/১ রামপুরা ওয়াপদা রোড চৌধুরী টাওয়ার তৃতীয় তলা ঢাকা।
    করপোরেট অফিস : ভেরামারা,কুষ্টিয়া।
    খুলনা বিভাগীয় অফিস : ১০ ইসলাম পুরক্রস লেন দোলখোলা খুলনা ।

    রেজিস্ট্রেশন ডিএ ৩৩৪৮৯
    বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
    মোবাইল : 01301-314462
    Email : ajbelaonline@gmail.com
    ফোনঃ 01999-682425

    • About
    • Advertise
    • Careers
    • Contact

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    No Result
    View All Result
    • মুল পাতা
    • জাতীয়
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • কৃষি
    • খুন
    • চুরি
    • দুর্ঘটনা
    • ধর্ম
    • ধর্ষণ
    • মাদক
    • আরো
      • খেলাধুলা
      • আইন আদালত
      • আটক
      • অন্যান্য
        • সাহিত্য
      • অভিযোগ
      • আবহাওয়া
      • বিনোদন
      • নিউজ ডেস্ক
      • প্রাকৃতিক পরিবেশ
      • সারাদেশ
      • শিক্ষা
      • লাইফস্টাইল

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    Premium SEO Backlinks
    Premium SEO Backlinks