• About
  • Advertise
  • Careers
  • Contact
Tuesday, October 13, 2026
  • Login
No Result
View All Result
NEWSLETTER
আজবেলা
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
No Result
View All Result
আজবেলা
No Result
View All Result
Home নিউজ ডেস্ক

মাদারগঞ্জে নাম মাত্র আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত ক্ষুব্ধ সচেতন মহল।

by আজবেলা
October 13, 2026
in নিউজ ডেস্ক
0
মাদারগঞ্জে নাম মাত্র আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত ক্ষুব্ধ সচেতন মহল।
8
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter
মোঃ কামাল উদ্দিন জেলা প্রতিনিধি জামালপুর

সারাদেশে নানা তাৎপর্যপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ পালিত হলেও জামালপুরের মাদারগঞ্জে অত্যন্ত দায়সারাভাবে দিবসটি পালনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মাত্র ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে নামমাত্র র‍্যালি, সংক্ষিপ্ত আলোচনা ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ার মাধ্যমে পুরো আয়োজন শেষ করা হয়।

গুরুত্বপূর্ণ এই কর্মসূচিতে সাধারণ জনগণের কোনো সম্পৃক্ততা না থাকায় স্থানীয় সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, উপজেলা পরিষদের সামনে আয়োজিত এই সংক্ষিপ্ত কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেকসহ হাতেগোনা কয়েকজন কর্মকর্তা, ফায়ার সার্ভিসের কর্মী এবং একটি স্থানীয় বিদ্যালয়ের ১২-১৩ জন শিক্ষার্থী অংশ নেয়। তবে আয়োজনে স্থান পায়নি স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কোনো প্রতিনিধি।

স্থানীয়দের অভিযোগ, দুর্যোগের ঝুঁকি হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদার করার মতো স্পর্শকাতর বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। সীমিতসংখ্যক অংশগ্রহণকারী নিয়ে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা ও সামান্য আপ্যায়নের মধ্য দিয়েই সমাপ্তি টানা হয় পুরো আয়োজনের।

এ ঘটনায় দিবসটি পালনের মূল উদ্দেশ্য ও কর্মসূচির কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। পাশাপাশি, মাত্র ১৫-২০ মিনিটের এই কর্মসূচিতে সরকারি বরাদ্দের টাকার যথাযথ ব্যবহার নিয়েও সংশয় প্রকাশ করেছেন স্থানীয়রা।

সচেতন মহলের মতে, আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের প্রধান লক্ষ্য হলো সাধারণ মানুষকে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ সম্পর্কে সচেতন করা। কিন্তু মাদারগঞ্জে সে লক্ষ্য অর্জনে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি, ফলে আয়োজনটি কেবল কাগজে-কলমে আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ রয়ে গেছে।

এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে মাদারগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তাজ উদ্দিন জানান, “আমি বর্তমানে প্রশিক্ষণে রয়েছি। জামালপুর সদরের পিআইও মাদারগঞ্জে অতিরিক্ত দায়িত্বে আছেন। আজকের এই কর্মসূচির জন্য পাঁচ হাজার টাকা বরাদ্দ ছিল।”

ঘটনার বিষয়ে বক্তব্য জানতে জামালপুর সদরের পিআইও (মাদারগঞ্জে অতিরিক্ত দায়িত্বে) মো. আব্দুল আলীমের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

অন্যদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, “আমি উক্ত অনুষ্ঠানের একজন অতিথি মাত্র ছিলাম। আয়োজনের মূল দায়িত্বে ছিল পিআইও অফিস।”

আজবেলা

আজবেলা

Next Post
নাগরপুরে দান করা জমিতে হাসপাতাল নির্মাণে বাধা, প্রাণনাশের হুমকির অভিযোগ।

নাগরপুরে দান করা জমিতে হাসপাতাল নির্মাণে বাধা, প্রাণনাশের হুমকির অভিযোগ।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

সুবিধাবঞ্চিত শিশুদের সুন্দর হাতের লেখা চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সুবিধাবঞ্চিত শিশুদের সুন্দর হাতের লেখা চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

3 years ago
ভালুকায় রাস্তা আটকিয়ে ছাত্রদল কর্মীকে মারধর।

ভালুকায় রাস্তা আটকিয়ে ছাত্রদল কর্মীকে মারধর।

1 year ago

Popular News

    Connect with us

    প্রকাশক ও সম্পাদক : মোঃ তুহিন হোসেন
    বার্তা সম্পাদক : বিপ্লব সাহা

    হেড অফিস: ৮২/১ রামপুরা ওয়াপদা রোড চৌধুরী টাওয়ার তৃতীয় তলা ঢাকা।
    করপোরেট অফিস : ভেরামারা,কুষ্টিয়া।
    খুলনা বিভাগীয় অফিস : ১০ ইসলাম পুরক্রস লেন দোলখোলা খুলনা ।

    রেজিস্ট্রেশন ডিএ ৩৩৪৮৯
    বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
    মোবাইল : 01301-314462
    Email : ajbelaonline@gmail.com
    ফোনঃ 01999-682425

    • About
    • Advertise
    • Careers
    • Contact

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    No Result
    View All Result
    • মুল পাতা
    • জাতীয়
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • কৃষি
    • খুন
    • চুরি
    • দুর্ঘটনা
    • ধর্ম
    • ধর্ষণ
    • মাদক
    • আরো
      • খেলাধুলা
      • আইন আদালত
      • আটক
      • অন্যান্য
        • সাহিত্য
      • অভিযোগ
      • আবহাওয়া
      • বিনোদন
      • নিউজ ডেস্ক
      • প্রাকৃতিক পরিবেশ
      • সারাদেশ
      • শিক্ষা
      • লাইফস্টাইল

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    Premium SEO Backlinks
    Premium SEO Backlinks