
মোঃ কামাল উদ্দিন জেলা প্রতিনিধি জামালপুর
সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরের মাদারগঞ্জে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকালে জামালপুরে মাদারগন্জের বাজিতের পাড়া মোড় দলীয় কার্যালয়ে সামনে থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বাজিতের পাড়া প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দলীয় কার্যালয়ে সামনে গিয়ে শেষ হয়।
এ সময় উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান আকন্দ রতন
আরো উপস্থিত ছিলেন মদারগন্জ উপজেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক মোঃ জুয়েল রানা, ইউনিয়ন বিএনপি’র যুব ক্রীড়া সম্পাদক মির্জা কাজল ইউনিয়ন বিএনপি’র সদস্য গফুর ডাক্তার, ৩ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ফারুক মিয়া, সাধারণ সম্পাদক হযরত বিডিআর, ২নংওয়ার্ড বিএনপি’র সভাপতি জিল্লুর রহমান , সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক , ৯ নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কামরুল হুদা, মোঃ দেলোয়ার হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মাদারগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ রতন তার বক্তব্য বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংগঠন তারা অতীতেও সন্ত্রাস করে নিরীহ মানুষকে হত্যা করেছে। বর্তমানের তারা এই আগুন সন্ত্রাস কায়েম করার চেষ্টা চালাচ্ছে, ইতি মধ্যে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করেছে।
আমাদের দলীয় নেতাকর্মীদের এই অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার থেকে তা প্রতিহত করতে হবে বলে জানান তিনি।




