
লোহাগড়া প্রতিনিধি:নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন সেবক মন্ডল।
গত রবিবার (২০ সেপ্টেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে লোহাগড়া উপজেলা ভূমি অফিসে যোগদান করেন। যোগদান উপলক্ষে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, নবাগত এই কর্মকর্তা এর আগে বরগুনা জেলার তালতলী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
সেবক মন্ডল খুলনা জেলার কয়রা উপজেলার কৃতি সন্তান। তিনি ৪০তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন চৌকস কর্মকর্তা। তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন।
যোগদানের পর তিনি বলেন, “লোহাগড়ার সাধারণ মানুষের ভূমি সংক্রান্ত সেবা দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্তভাবে নিশ্চিত করতে কাজ করব। ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব করতে সকলের সহযোগিতা কামনা করছি।”
তার যোগদানে উপজেলার ভূমি ব্যবস্থাপনায় নতুন গতিশীলতা আসবে বলে আশা করছেন স্থানীয় সেবা প্রত্যাশীরা।




