
আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি:
“রূপালী মৎস্যে ভরপুর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে পাবনার বেড়ায় বর্ণাঢ্য সড়ক র্যালি ও আলোচনার মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্যাপিত হয়েছে।
১৬ আগস্ট (রোববার) জাতীয় মৎস্য পক্ষ (১৬-১৮ আগস্ট ২০২৬) উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর, বেড়া, পাবনার যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য সড়ক র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা মৎস্য অফিসার মোঃ মোকাররম হোসেন এর সভাপতিত্বে র্যালিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় মৎস্যজীবীরা অংশগ্রহণ করেন। র্যালি শেষে দেশের মৎস্য সম্পদ বৃদ্ধি ও টেকসই মাছ চাষ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।




