
সাব্বির হাসান, হবিগঞ্জ প্রতিনিধিঃ
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরণ।
রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী কর্মকতা মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাণী সম্পদ কর্মকতা মিঠুন সরকার, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, পৌর সাংগঠনিক সম্পাদক ফারুক রানা, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কবির আহম্মদ খান চৌধুরী, সাংবাদিক তোফাজ্জ্বল হোসেন চৌধুরী, ছাত্র সমন্বয়ক সিরাজুল ইসলাম তানজিল, মৎসজীবি লোকমান মিয়া প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে মৎস্য খাত। আধুনিক ও বিজ্ঞানভিত্তিক মাছ চাষের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পাশাপাশি জলাশয় ও মৎস্যসম্পদ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে। মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করতে সরকারি উদ্যোগের পাশাপাশি মৎস্যচাষি ও সংশ্লিষ্টদের সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। নিরাপদ ও পুষ্টিকর মাছ উৎপাদনের মাধ্যমে দেশকে মৎস্যসম্পদে আরও স্বনির্ভর করে তোলাই জাতীয় মৎস্য সপ্তাহের অন্যতম লক্ষ্য। পরে উপজেলা পরিষদ সংলগ্ন জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।



