• About
  • Advertise
  • Careers
  • Contact
Wednesday, June 3, 2026
  • Login
No Result
View All Result
NEWSLETTER
আজবেলা
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
No Result
View All Result
আজবেলা
No Result
View All Result
Home নিউজ ডেস্ক

বিক্রিত জমি দখলের পাঁয়তারা অভিযোগে আদালতে মামলা, এলাকায় চাঞ্চল্য।

by আজবেলা
June 3, 2026
in নিউজ ডেস্ক
0
বিক্রিত জমি দখলের পাঁয়তারা অভিযোগে আদালতে মামলা, এলাকায় চাঞ্চল্য।
13
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter
ভালুকা উপজেলা প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের ডাকাতিয়া চৌরাস্তা এলাকার একটি জমি নিয়ে আদালতে মামলা দায়েরকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জমির মালিকানা ও দখল নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ দেখা দিয়েছে।

জানা যায়, ডাকাতিয়া মৌজার বাসিন্দা মোঃ ওবায়দুল্লাহ (৫৬), পিতা-মৃত রাজা মাসুদ মিয়া, একই এলাকার মোঃ সোলাইমান (৫৪) গং, পিতা-মৃত জাফর আলীর বিরুদ্ধে ময়মনসিংহ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ৬৯৯/২০২৪ নং মামলা দায়ের করেন। আদালত ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় নোটিশ জারি করেন। মামলার নথি সূত্রে জানা যায়, ২৪ আগস্ট ১৯৮৯ তারিখে ৭৭২২ নং বেল এওয়াজ হেবা দলিলের মাধ্যমে ওবায়দুল্লাহ বিভিন্ন দাগে মোট ১০৮ শতাংশ ভূমির মালিকানা লাভ করেন। তবে দলিলে কোন দাগে কতটুকু জমি রয়েছে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ ছিল না।

পরবর্তীতে ২৮ মে ১৯৯৫ তারিখে ৫১৬৫ নং সাব-কাবলা দলিলের মাধ্যমে ওবায়দুল্লাহ এসএ দাগ নং ৭৬৩৯ এবং হাল দাগ নং ১৭৩৫৬ উল্লেখ করে ৩৪ শতাংশ জমির কাতে ১৭ শতাংশ জমি সোলাইমান গংদের নিকট বিক্রি করেন। তবে ওই দাগে তার নিজস্ব মালিকানার পরিমাণ কত ছিল, তা দলিলে স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৯৫ সাল থেকে অদ্যাবধি সোলাইমান গং উক্ত জমি ভোগদখলে রয়েছেন। এ জমিতে দোকানঘর নির্মাণ, গাছ বিক্রি এবং ভাড়া আদায়ের বিষয়েও একাধিক ব্যক্তি সোলাইমানের দখলের কথা জানিয়েছেন। মামলার ২ ও ৩ নম্বর সাক্ষীর সঙ্গে কথা হলে তারা জানান, জমির কাগজপত্র সম্পর্কে তাদের ধারণা না থাকলেও দীর্ঘদিন ধরে সোলাইমানকে জমির মালিক হিসেবে দেখে আসছেন। দোকানঘর নির্মাণ ও ভাড়া আদায়ও তিনি করে থাকেন। মামলার চৌহদ্দিতে উত্তর পাশে আঃ আজিজের নাম উল্লেখ করা হলেও তিনি এ বিষয়ে আপত্তি জানিয়ে বলেন, “মামলায় আমাকে উত্তরে দেখানো হয়েছে, যা সঠিক নয়। নালিশী জমির উত্তরে প্রথমে বাদল, এরপর আমির আলী এবং তার উত্তরে আমার জমি অবস্থিত। জমির গাছপালাও সোলাইমান বিক্রি করেছেন।”

স্থানীয় দোকান ভাড়াটিয়া রাজিব আহমেদ বলেন, “আমি সোলাইমান ভাইয়ের কাছ থেকে চুক্তিপত্রের মাধ্যমে দোকান ভাড়া নিয়েছি এবং নিয়মিত ভাড়াও তাকেই প্রদান করি।”

এ বিষয়ে মামলার বাদী ওবায়দুল্লাহ বলেন, “দোকানঘর সোলাইমান নির্মাণ করেছে। আমি বারবার নিষেধ করলেও সে কথা শোনেনি। বর্তমানে আমার নামে ৫ শতাংশ জমি বিএস (বিআরএস) রেকর্ড হয়েছে।” অন্যদিকে বিবাদী সোলাইমান দাবি করেন, “আমি ১৯৯৫ সালে সাব-কাবলা দলিলের মাধ্যমে জমি ক্রয় করেছি এবং তখন থেকে ভোগদখলে আছি। নিয়মিত খাজনা পরিশোধ করেছি। এখন মিথ্যা অভিযোগ এনে আমার জমি দখলের চেষ্টা করা হচ্ছে। বাদীর দলিলে নালিশী দাগে তার জমির পরিমাণ কত, সেটি আগে প্রমাণ করা উচিত। আমার ক্রয়কৃত জমির পাশাপাশি এখানে পৈতৃক সম্পত্তিও রয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

স্থানীয়দের ধারণা, বিআরএস রেকর্ডকে কেন্দ্র করেই দীর্ঘদিনের এই জমি বিরোধ নতুন করে জটিল আকার ধারণ করেছে। বিষয়টি বর্তমানে আদালতের বিচারাধীন রয়েছে।

আজবেলা

আজবেলা

Next Post
পাওনা টাকা নিয়ে সালিশে রণক্ষেত্র, দুই দিনের সংঘর্ষে আহত অর্ধশতাধিক।

পাওনা টাকা নিয়ে সালিশে রণক্ষেত্র, দুই দিনের সংঘর্ষে আহত অর্ধশতাধিক।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

সাজেকে সিএনজি খাদে পড়ে চালক নিহত

সাজেকে সিএনজি খাদে পড়ে চালক নিহত

2 years ago
নবীগঞ্জ থানা পুলিশের অভিযানে (পাঁচ) টি গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিনের পলাতক ডাকাত গ্রেফতার।

নবীগঞ্জ থানা পুলিশের অভিযানে (পাঁচ) টি গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিনের পলাতক ডাকাত গ্রেফতার।

1 year ago

Popular News

    Connect with us

    প্রকাশক ও সম্পাদক : মোঃ তুহিন হোসেন
    বার্তা সম্পাদক : বিপ্লব সাহা

    হেড অফিস: ৮২/১ রামপুরা ওয়াপদা রোড চৌধুরী টাওয়ার তৃতীয় তলা ঢাকা।
    করপোরেট অফিস : ভেরামারা,কুষ্টিয়া।
    খুলনা বিভাগীয় অফিস : ১০ ইসলাম পুরক্রস লেন দোলখোলা খুলনা ।

    রেজিস্ট্রেশন ডিএ ৩৩৪৮৯
    বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
    মোবাইল : 01301-314462
    Email : ajbelaonline@gmail.com
    ফোনঃ 01999-682425

    • About
    • Advertise
    • Careers
    • Contact

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    No Result
    View All Result
    • মুল পাতা
    • জাতীয়
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • কৃষি
    • খুন
    • চুরি
    • দুর্ঘটনা
    • ধর্ম
    • ধর্ষণ
    • মাদক
    • আরো
      • খেলাধুলা
      • আইন আদালত
      • আটক
      • অন্যান্য
        • সাহিত্য
      • অভিযোগ
      • আবহাওয়া
      • বিনোদন
      • নিউজ ডেস্ক
      • প্রাকৃতিক পরিবেশ
      • সারাদেশ
      • শিক্ষা
      • লাইফস্টাইল

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    Premium SEO Backlinks
    Premium SEO Backlinks