
ভালুকা উপজেলা প্রতিনিধি
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভালুকা পৌরসভাসহ সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ভালুকা পৌর বিএনপির আহবায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য এবং আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী আলহাজ্ব হাতেম খান।
এক শুভেচ্ছা বার্তায় আলহাজ্ব হাতেম খান বলেন, “ঈদুল আযহা আমাদের মাঝে ত্যাগের মহিমা ও ধৈর্যের শিক্ষা নিয়ে হাজির হয়। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের প্রিয় বস্তুকে উৎসর্গ করার মাধ্যমেই ঈদের প্রকৃত আনন্দ নিহিত। এই আনন্দ ও ত্যাগের চেতনা যেন আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত হয়।”
তিনি আরও বলেন, “ভালুকা পৌরসভার নাগরিকরা আমার অত্যন্ত আপনজন। বিগত দিনে আমি যেভাবে আপনাদের সুখে-দুঃখে পাশে ছিলাম, আগামী দিনেও সেভাবেই পাশে থাকতে চাই। দলমত নির্বিশেষে পৌরসভার প্রতিটি ঘরে ঘরে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক, এটাই আমার একান্ত কামনা।”
শুভেচ্ছা বার্তায় তিনি পৌরসভার সকল নাগরিকের সুখ, শান্তি, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন এবং সবাইকে উৎসবমুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে পবিত্র ঈদুল আযহা উদযাপনের আহ্বান জানান।




