
মোঃ মোজাম্মেল হক ভালুকা প্রতিনিধিঃ-
পবিত্র ঈদুল আযহার উপলক্ষে ভালুকা ৩নং ভরাডোবা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ভরাডোবা ইউনিয়ন সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক বর্তমান বিএনপির সদস্য রেজাউল করিম সরকার
এক শুভেচ্ছা বার্তায় রেজাউল করিম সরকার বলেন, “ঈদুল আযহা আমাদের মাঝে ত্যাগের মহিমা ও ধৈর্যের শিক্ষা নিয়ে হাজির হয়। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের প্রিয় বস্তুকে উৎসর্গ করার মাধ্যমেই ঈদের প্রকৃত আনন্দ নিহিত। এই আনন্দ ও ত্যাগের চেতনা যেন আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত হয়।”
তিনি আরও বলেন, “ভালুকা ভরাডোবা ইউনিয়নের নাগরিকরা আমার অত্যন্ত আপনজন। বিগত দিনে আমি যেভাবে আপনাদের সুখে-দুঃখে পাশে ছিলাম, আগামী দিনেও সেভাবেই পাশে থাকতে চাই। দলমত নির্বিশেষে ভরাডোবা ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক, এটাই আমার একান্ত কামনা।”
শুভেচ্ছা বার্তায় তিনি ভরাডোবা ইউনিয়নের নাগরিকের সুখ, শান্তি, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন এবং সবাইকে উৎসবমুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে পবিত্র ঈদুল আযহা উদযাপনের আহ্বান জানান।




