
মোঃ কামাল উদ্দিন জেলা প্রতিনিধি জামালপুর
জামালপুরের মাদারগঞ্জে অতিরিক্ত দামে বিক্রি করায় সার ডিলার কে জরিমানা করা হয়েছে। শনিবার দুপুরে কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে অতিরিক্ত দামে টিএসপি বিক্রি করায় ডিলার কে ৮ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। উপজেলার বাজিতের পাড়া এলাকার বিএডিসি কর্তৃক ডিলার মেসার্স এস এন ট্রেডার্স এর প্রোঃ মনতাজুর আলী কে এ জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউএনও সুমন চৌধুরী।
এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাবিবুর রহমান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ৮,০০০/- (আট হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ইউএনও সুমন চৌধুরী জানান অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।




