
মোঃ কামাল উদ্দিন জেলা প্রতিনিধি জামালপুর
জামালপুরের মাদারগঞ্জে নাতনী নিখোঁজের দুইদিন পর’গোয়াল ঘরে অগ্নিদগ্ধে গরু ও ছাগলের মৃত্যু’র ঘটনা ঘটেছে।
শুক্রবার দিবাগত রাত আনুমানিক দেড় টায় মাদারগঞ্জের নগর দুধিয়াগাছা এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা গেছে ওই এলাকার কৃষক মোজাম্মেল হক এর গোয়াল ঘরে অগ্নিকান্ড ঘটে। গোয়াল ঘরে থাকা দুটি গরু ও ৪ টি ছাগলের মধ্যে ১ টি গরু ও ৪ টি ছাগল অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। একটি গরু আহত অবস্থায় রয়েছে। গরু-ছাগল পালন করে যার সংসার চলতো সে এখন নিঃস্ব। দুইদিন পূর্বে নিখোঁজ হয় মোজাম্মেল হক এর নাতনী সিধুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মরিয়ম (৭)। সে চর লোটাবর এলাকার নিজ বাড়ী থেকে স্কুলের উদ্দেশ্যে গিয়ে আর বাড়ী ফিরেনি। নিখোঁজ নাতনী মরিয়ম কে খোঁজে পেতে সকলের সহযোগিতা কামনা করেছেন। একটি গরু ও ৪ টি ছাগল পুড়ে মারা যাওয়ায় নিঃস্ব কৃষক মোজাম্মেল সরকারি সহযোগিতা কামনা করেছেন তিনি। পালিত গরু ও ছাগল গুলো পুড়ে মারা যাওয়ায় ক্ষতিগ্রস্ত মোজাম্মেল হক বলেন দুদিন আগে আমার নাতনী মরিয়ম নিখোঁজ হয় এবং ঠিক দুদিন পর আমার বাড়ীতে এ ঘটনা ঘটে।
আমি গরু-ছাগল পালন করেই সংসার চালাই। দুটি গরু ও ৪ টি ছাগল ছিল আমার গতরাতে হঠাৎ আগুনে পুড়ে যায় একটি গরু ও ৪ টি ছাগল ঘরসহ প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। একটি গরু আছে সেটাও আংশিক পুড়ে গেছে। সরকার ও প্রশাসনের সহযোগিতা কামনা করছি।



