• About
  • Advertise
  • Careers
  • Contact
Monday, November 16, 2026
  • Login
No Result
View All Result
NEWSLETTER
আজবেলা
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
No Result
View All Result
আজবেলা
No Result
View All Result
Home নিউজ ডেস্ক

টাঙ্গাইলে প্রতিবন্ধী শিশুদের টাকা তুললেও বিতরণ করেননি শিক্ষা কর্মকর্তা।

by আজবেলা
November 14, 2026
in নিউজ ডেস্ক
0
টাঙ্গাইলে প্রতিবন্ধী শিশুদের টাকা তুললেও বিতরণ করেননি শিক্ষা কর্মকর্তা।
51
SHARES
51
VIEWS
Share on FacebookShare on Twitter
আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইল

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. আকতার বানুর বিরুদ্ধে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়ক উপকরণ দেওয়ার জন্য সরকারের বরাদ্দ করা ৫০ হাজার টাকা উত্তোলনের পরও শিক্ষার্থীদের হাতে পৌঁছেনি। এ খাতে বরাদ্দের টাকা উত্তোলন করেও দীর্ঘদিন ধরে বিতরণ না করার অভিযোগ উঠেছে। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও শিক্ষার্থীরা পায়নি হুইলচেয়ার, চশমা, শ্রবণযন্ত্র, ক্রাচ কিংবা প্রয়োজনীয় ওষুধ। ফলে সরকারি সহায়তার অর্থ কোথায় রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে সংশ্লিষ্ট শিক্ষকদের মধ্যে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী সহায়ক উপকরণ বিতরণের উদ্যোগ নেয় সরকার। এ লক্ষ্যে ভূঞাপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৮জন শিক্ষার্থীর তালিকা উপজেলা শিক্ষা অফিসে পাঠানো হয়। তাদের জন্য বরাদ্দ দেওয়া হয় ৫০ হাজার টাকা।

নিয়ম অনুযায়ী, গত জুন মাসের মধ্যে বরাদ্দের অর্থ উত্তোলন করে শিক্ষার্থীদের প্রয়োজন অনুসারে হুইলচেয়ার, চশমা, শ্রবণযন্ত্র, ক্রাচ ও ওষুধসহ বিভিন্ন সহায়ক সামগ্রী বিতরণের কথা ছিল। কিন্তু অভিযোগ রয়েছে, উপজেলা শিক্ষা কর্মকর্তা আক্তার বানু নির্ধারিত সময়ের মধ্যে টাকা উত্তোলন করলেও এখন পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে কোনো উপকরণ বিতরণ করেননি। ৮ জন শিক্ষার্থীর জন্য বরাদ্দ করা পুরো অর্থই বিতরণ না হওয়ায় এর ব্যবহার নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

এদিকে, সরকারি এই সহায়তার বিষয়ে শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের যথাযথভাবে অবহিত না করার অভিযোগও রয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে ক্ষোভ ও আলোচনা-সমালোচনা চললেও প্রকাশ্যে কথা বলতে অনীহা দেখা গেছে অনেকের মধ্যে।

সরেজমিনে তালিকাভুক্ত ওই ৮ শিশুর পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের কেউই বরাদ্দের কোনো সহায়ক উপকরণ কিংবা সমপরিমাণ অর্থ পায়নি। তালিকায় থাকা শিশুদের অনেকের পরিবারই মানবেতর জীবনযাপন করছে। সরকারি সহায়তা না পাওয়ায় তাদের দুর্ভোগ আরও বেড়েছে। এর মধ্য উপজেলার চর অলোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধী দুই বোন তানিয়া ও সোনিয়াকে নিয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছেন তাদের বাবা রফিকুল ইসলাম। তিনিও দৃষ্টিপ্রতিবন্ধী। কোনোরকম খেয়ে না খেয়ে চলছে তাদের সংসার।

একই বিদ্যালয়ের বাকপ্রতিবন্ধী শিক্ষার্থী সুবর্ণা আক্তারের জীবনেও নেমে এসেছে গভীর অনিশ্চয়তা। পরিবারের সচ্ছলতা ফেরাতে তার বাবা আতিকুর রহমান পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে। কিন্তু ৮ মাস আগে আসে তার মৃত্যুর খবর। অর্থাভাবে বাবার মরদেহ দেশে আনা সম্ভব হয়নি। শেষবারের মতো বাবার মুখটিও দেখতে পারেনি সুবর্ণা। তিন কন্যাসন্তানকে নিয়ে এখন দিশেহারা তার মা।

অন্যদিকে, উপজেলার অলোয়া ইউনিয়নের ভারই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী রাজিন বাবার আদর-স্নেহ বোঝার আগেই হারিয়েছে তাকে। তার বাবা বুলবুল ইসলাম পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। মাকে নিয়ে অনাহার-অর্ধাহারে দিন কাটছে রাজিনের। এমন অসহায় অবস্থায়ও পরিবারটির পাশে সরকারি সহায়তা পৌঁছায়নি বলে অভিযোগ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রধান শিক্ষক বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের তালিকা পাঠিয়েছি। কিন্তু এখনো কোন সুফল পাইনি।

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোছা. আকতার বানু জানান, টাকা উত্তোলন করে কিছু সরঞ্জাম কেনা হয়েছে। এমপির স্যারের কাছ থেকে সময় নিয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে সুযোগ বুঝে শিক্ষার্থীদের মাঝে উপকরণগুলো বিতরণ করা হবে। কোনো ধরণের অনিয়ম করা হয়নি।

এর আগে উপজেলার ১০টি বিদ্যালয়ের স্কুল উন্নয়ন কার্যক্রমের জন্য ২ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছিল। ওই বরাদ্দের অর্থ থেকেও টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে শিক্ষা কর্মকর্তা আক্তার বানুর বিরুদ্ধে। একের পর এক সরকারি বরাদ্দের অর্থ ব্যবস্থাপনা নিয়ে এমন অভিযোগ উঠলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের বিষয়ে প্রশ্ন তুলছেন শিক্ষক ও সচেতন মহল।

আজবেলা

আজবেলা

Next Post
মাধবপুরে তাহেরীকে ছাড়াই সুন্নি মহাসম্মেলনের সিদ্ধান্ত, অনুসারীদের ক্ষোভ।

মাধবপুরে তাহেরীকে ছাড়াই সুন্নি মহাসম্মেলনের সিদ্ধান্ত, অনুসারীদের ক্ষোভ।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

বাগেরহাট মোংলায় পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ৬ 

বাগেরহাট মোংলায় পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ৬ 

3 years ago
উত্তর বঙ্গের পথে ঝুঁকি নিয়ে ফিরছে ঘরমুখী মানুষজন।

উত্তর বঙ্গের পথে ঝুঁকি নিয়ে ফিরছে ঘরমুখী মানুষজন।

2 years ago

Popular News

    Connect with us

    প্রকাশক ও সম্পাদক : মোঃ তুহিন হোসেন
    বার্তা সম্পাদক : বিপ্লব সাহা

    হেড অফিস: ৮২/১ রামপুরা ওয়াপদা রোড চৌধুরী টাওয়ার তৃতীয় তলা ঢাকা।
    করপোরেট অফিস : ভেরামারা,কুষ্টিয়া।
    খুলনা বিভাগীয় অফিস : ১০ ইসলাম পুরক্রস লেন দোলখোলা খুলনা ।

    রেজিস্ট্রেশন ডিএ ৩৩৪৮৯
    বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
    মোবাইল : 01301-314462
    Email : ajbelaonline@gmail.com
    ফোনঃ 01999-682425

    • About
    • Advertise
    • Careers
    • Contact

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    No Result
    View All Result
    • মুল পাতা
    • জাতীয়
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • কৃষি
    • খুন
    • চুরি
    • দুর্ঘটনা
    • ধর্ম
    • ধর্ষণ
    • মাদক
    • আরো
      • খেলাধুলা
      • আইন আদালত
      • আটক
      • অন্যান্য
        • সাহিত্য
      • অভিযোগ
      • আবহাওয়া
      • বিনোদন
      • নিউজ ডেস্ক
      • প্রাকৃতিক পরিবেশ
      • সারাদেশ
      • শিক্ষা
      • লাইফস্টাইল

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    Premium SEO Backlinks
    Premium SEO Backlinks