• About
  • Advertise
  • Careers
  • Contact
Wednesday, November 11, 2026
  • Login
No Result
View All Result
NEWSLETTER
আজবেলা
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
No Result
View All Result
আজবেলা
No Result
View All Result
Home নিউজ ডেস্ক

মাধবপুরে জগদীশপুর সড়ক উন্নয়নে ২৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ,শীঘ্রই টেন্ডার।

by আজবেলা
November 11, 2026
in নিউজ ডেস্ক
0
মাধবপুরে জগদীশপুর সড়ক উন্নয়নে ২৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ,শীঘ্রই টেন্ডার।
6
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter
সাব্বির হাসান, হবিগঞ্জ প্রতিনিধি

অবশেষে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হতে যাচ্ছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার গুরুত্বপূর্ণ জগদীশপুর সড়কে। জগদীশপুর-নোয়াপাড়া-শাহাপুর হয়ে অলিপুর পর্যন্ত সড়ক পুনর্নির্মাণ ও উন্নয়নে ২৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বর্তমানে প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে আগামী কয়েক দিনের মধ্যেই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উপজেলার প্রাচীন ও গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে বড় ধরনের সংস্কার না হওয়ায় বেহাল অবস্থায় পড়ে ছিল। সড়কের বিভিন্ন স্থানের পিচ ও সুরকি উঠে গিয়ে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। বিশেষ করে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

সড়কটির দুই পাশে রয়েছে বেশ কয়েকটি বড় শিল্পপ্রতিষ্ঠান। প্রতিদিন এসব প্রতিষ্ঠানের শ্রমিক, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ চলাচল করেন। পাশাপাশি কাঁচামাল ও পণ্য পরিবহনে ভারী যানবাহন চলাচল করায় সড়কটির গুরুত্ব অনেক বেশি। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছিল সংশ্লিষ্টদের।

এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল প্রথমদিকে ব্যক্তিগত উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে সড়কের ক্ষতিগ্রস্ত অংশে ইট ও খোয়া ফেলে সাময়িকভাবে যান চলাচল স্বাভাবিক রাখার উদ্যোগ নেন। তবে স্থায়ী সমাধানের লক্ষ্যে পরবর্তীতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে সড়কটি পুনর্নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন তিনি। এরই ধারাবাহিকতায় সড়কটির উন্নয়নে ২৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

মাধবপুর উপজেলা প্রকৌশলী শামস জাবেদ জানান, সড়ক উন্নয়ন প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রশাসনিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হবে। এরপর দ্রুততম সময়ে কাজ শুরু হবে।

স্থানীয় ইউপি সদস্য আরজু মিয়া বলেন, এই প্রাচীন সড়কটি এলাকার শিল্পপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। দীর্ঘদিনের দুর্ভোগের পর সড়কটির স্থায়ী সংস্কারের উদ্যোগ নেওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেন, জনগণের ন্যায্য দাবি পূরণ এবং দীর্ঘদিনের দুর্ভোগ দূর করতে সরকার আন্তরিক। জগদীশপুর সড়কের উন্নয়নকাজের পাশাপাশি মাধবপুর ও চুনারুঘাট এলাকার সার্বিক যোগাযোগব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নেও ধারাবাহিকভাবে কাজ চলছে।

আজবেলা

আজবেলা

Next Post
মাধবপুরে বজ্রপাতে নিহত লিটনের পরিবার পেল দুই লাখ আঠারো হাজার টাকার চেক।

মাধবপুরে বজ্রপাতে নিহত লিটনের পরিবার পেল দুই লাখ আঠারো হাজার টাকার চেক।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

বিশ্বনবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বগুড়ার শেরপুরে বিক্ষোভ-সমাবেশ।

বিশ্বনবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বগুড়ার শেরপুরে বিক্ষোভ-সমাবেশ।

2 years ago
মানিকগঞ্জে তিন বছরের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার।

মানিকগঞ্জে তিন বছরের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার।

2 years ago

Popular News

    Connect with us

    প্রকাশক ও সম্পাদক : মোঃ তুহিন হোসেন
    বার্তা সম্পাদক : বিপ্লব সাহা

    হেড অফিস: ৮২/১ রামপুরা ওয়াপদা রোড চৌধুরী টাওয়ার তৃতীয় তলা ঢাকা।
    করপোরেট অফিস : ভেরামারা,কুষ্টিয়া।
    খুলনা বিভাগীয় অফিস : ১০ ইসলাম পুরক্রস লেন দোলখোলা খুলনা ।

    রেজিস্ট্রেশন ডিএ ৩৩৪৮৯
    বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
    মোবাইল : 01301-314462
    Email : ajbelaonline@gmail.com
    ফোনঃ 01999-682425

    • About
    • Advertise
    • Careers
    • Contact

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    No Result
    View All Result
    • মুল পাতা
    • জাতীয়
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • কৃষি
    • খুন
    • চুরি
    • দুর্ঘটনা
    • ধর্ম
    • ধর্ষণ
    • মাদক
    • আরো
      • খেলাধুলা
      • আইন আদালত
      • আটক
      • অন্যান্য
        • সাহিত্য
      • অভিযোগ
      • আবহাওয়া
      • বিনোদন
      • নিউজ ডেস্ক
      • প্রাকৃতিক পরিবেশ
      • সারাদেশ
      • শিক্ষা
      • লাইফস্টাইল

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    Premium SEO Backlinks
    Premium SEO Backlinks