• About
  • Advertise
  • Careers
  • Contact
Monday, November 9, 2026
  • Login
No Result
View All Result
NEWSLETTER
আজবেলা
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
No Result
View All Result
আজবেলা
No Result
View All Result
Home নিউজ ডেস্ক

টাঙ্গাইলে সরকারি রাস্তা দখলের চেষ্টার অভিযোগ, যাতায়াতে চরম ভোগান্তি।

by আজবেলা
November 9, 2026
in নিউজ ডেস্ক
0
টাঙ্গাইলে সরকারি রাস্তা দখলের চেষ্টার অভিযোগ, যাতায়াতে চরম ভোগান্তি।
4
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter
আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইলঃ

টাঙ্গাইলের দেলদুয়ারে ৫০ বছরের পুরনো একটি সরকারি গ্রামীণ রাস্তা দখলের চেষ্টার অভিযোগ উঠেছে সেলিম রেজা নামে এক ব্যক্তির বিরুদ্ধে। আদালতের রায় ও সরকারি টাকায় সংস্কার থাকার পরও তার ভয়ে রাস্তা দিয়ে স্থানীয়দের চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তি ও দুর্ভোগে পড়েছেন গ্রামবাসী।

জানা যায়, উপজেলার লাউহাটী ইউনিয়নের বর্ণি গ্রামের এই রাস্তা দিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী ও কৃষকরা যাতায়াত করেন। এই রাস্তা দিয়েই কৃষিপণ্য আনা-নেওয়া করা হয়, যেতে হয় কবরস্থানেও। রাস্তাটি বন্ধ হলে দুর্ভোগে পড়বেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, ২০২৩ সালে উপজেলা পরিষদের তহবিল থেকে মাটি ফেলে রাস্তাটি সংস্কার করা হয়। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে রাস্তার পাশের জমি কেনেন সেলিম রেজা। এরপর থেকেই তিনি রাস্তাটি নিজের দাবি করে কেটে ফেলার চেষ্টা করেন। ২০২৬ সালে টিআর ও কাবিখা প্রকল্পে আবার মাটি ফেলা হলে তিনি রাস্তার মাঝখানে নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছ লাগিয়ে চলাচল বন্ধ করে দেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে গাছগুলো ইউনিয়ন পরিষদে নেওয়া হয়। এর আগে রাস্তা বন্ধ করতে মামলা হলেও আদালত তা খারিজ করে দেন। আদালতের রায়ে বলা হয়, ২০ বছরের বেশি সময় ধরে জনগণ চলাচল করায় রাস্তাটিতে পাবলিক ইজমেন্ট তৈরি হয়েছে।

স্থানীয় রাস্তা ব্যবহারকারীরা জানান, এই রাস্তাটি কয়েক দশকের রাস্তা। সরকারি প্রকল্পের মাধ্যমে রাস্তাটি সংস্কার করা হয়েছে। মামলা সংক্রান্ত বিষয়ে বিজ্ঞ আদালত রাস্তাটির পক্ষে রায় দিয়েছে। হঠাৎ সেলিম নামে এক ব্যক্তি রাস্তাটি নিজের দাবি করে রাস্তার মাঝখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সাধারণ মানুষের যাতায়াতে চরম জনদুর্ভোগে ফেলেছেন। এছাড়া তিনি অর্থের প্রভাব দেখিয়ে নানা হুমকি দিচ্ছেন এবং মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। এখন আমরা রাস্তাটিকে টিকিয়ে রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

স্থানীয় ইউপি সদস্য নাসির উদ্দিন বলেন, বীর মুক্তিযোদ্ধা অমূল্য দাস রাস্তাটি জনস্বার্থে দানপত্র করেছেন দাবি। সরকারি আইডি বসার পর ২০২৩ ও ২০২৬ সালে সরকারি ভাবে মাটি ভরাটের কাজও করেছেন বলে জানান তিনি।

সেলিম রেজা বলেন, তিনি ১৬০ শতাংশ জমি কিনেছেন। জমির পাশের রাস্তাটি সরকারি রাস্তা নয়। তাই একক ব্যক্তি স্বার্থের জন্য জমির উপর দিয়ে রাস্তা দিতে চান না। এছাড়া সে জমিতে কাজ করতে গেলে নানা হুমকি-দামকির শিকার হচ্ছেন বলে দাবি করছেন। তাছাড়া তিনি রাস্তা-ঘাটের উন্নয়নের পক্ষে। তাই সরকার যদি ওই অংশটুকু ভূমি অধিগ্রহণ করে এতে তার কোনো আপত্তি নেই। বিষয়টি নিয়ে সুষ্ঠু সমাধান চাচ্ছেন সে।

উপজেলা (এলজিইডি) উপসহকারী প্রকৌশলী রুহুল আমীন বলেন, ২০২৫ সালে এলজিইডির গেজেটের জন্য প্রস্তাবনা করা হয়েছিলো বর্তমানে কোন অবস্থায় আছে তা বলতে পারছেন না।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রওশন করিম বলেন, চলতি বছরে এই রাস্তায় মাটি ভরাটের কাজ করা হয়েছে। তখন কেউ বাঁধা দেয়নি। বর্তমানে এক ব্যক্তি রাস্তাটি তার দাবি করছেন। তবে লিখিত পেলে সার্ভে করে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোহরা সুলতানা যূথী জানান, রাস্তাটিতে পাবলিক ইজমেন্ট হিসেবে বিজ্ঞ আদালত থেকে রায় আছে। পাবলিক ইজমেন্টের জায়গা একক ব্যাক্তিগতভাবে ব্যবহার বা বন্ধ করা সমীচীন নয়। বিজ্ঞ আদালত পরবর্তীতে কোনো নির্দেশনা দিলে আইন বিধি অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা হবে।

আজবেলা

আজবেলা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

আমার চুল কেটে নিয়েছে হিজাব না পড়ায়, আমি আর স্কুলে যামু না।

আমার চুল কেটে নিয়েছে হিজাব না পড়ায়, আমি আর স্কুলে যামু না।

3 years ago
বগুড়ার শেরপুরে আ.লীগ নেতার দখলে দশ শতক জমি, উদ্ধারের দাবি হিন্দু ধর্মীয় নেতাদের।

বগুড়ার শেরপুরে আ.লীগ নেতার দখলে দশ শতক জমি, উদ্ধারের দাবি হিন্দু ধর্মীয় নেতাদের।

2 years ago

Popular News

    Connect with us

    প্রকাশক ও সম্পাদক : মোঃ তুহিন হোসেন
    বার্তা সম্পাদক : বিপ্লব সাহা

    হেড অফিস: ৮২/১ রামপুরা ওয়াপদা রোড চৌধুরী টাওয়ার তৃতীয় তলা ঢাকা।
    করপোরেট অফিস : ভেরামারা,কুষ্টিয়া।
    খুলনা বিভাগীয় অফিস : ১০ ইসলাম পুরক্রস লেন দোলখোলা খুলনা ।

    রেজিস্ট্রেশন ডিএ ৩৩৪৮৯
    বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
    মোবাইল : 01301-314462
    Email : ajbelaonline@gmail.com
    ফোনঃ 01999-682425

    • About
    • Advertise
    • Careers
    • Contact

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    No Result
    View All Result
    • মুল পাতা
    • জাতীয়
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • কৃষি
    • খুন
    • চুরি
    • দুর্ঘটনা
    • ধর্ম
    • ধর্ষণ
    • মাদক
    • আরো
      • খেলাধুলা
      • আইন আদালত
      • আটক
      • অন্যান্য
        • সাহিত্য
      • অভিযোগ
      • আবহাওয়া
      • বিনোদন
      • নিউজ ডেস্ক
      • প্রাকৃতিক পরিবেশ
      • সারাদেশ
      • শিক্ষা
      • লাইফস্টাইল

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    Premium SEO Backlinks
    Premium SEO Backlinks