• About
  • Advertise
  • Careers
  • Contact
Monday, November 9, 2026
  • Login
No Result
View All Result
NEWSLETTER
আজবেলা
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
No Result
View All Result
আজবেলা
No Result
View All Result
Home অভিযোগ

টাঙ্গাইল পৌরসভার প্ল্যান অনুমোদন নিয়ে প্রশ্ন! পানি উন্নয়ন বোর্ডের জমিতে ভবন নির্মাণের অভিযোগ || নেপথ্যে কে?

by আজবেলা
November 8, 2026
in অভিযোগ, নিউজ ডেস্ক
0
টাঙ্গাইল পৌরসভার প্ল্যান অনুমোদন নিয়ে প্রশ্ন! পানি উন্নয়ন বোর্ডের জমিতে ভবন নির্মাণের অভিযোগ || নেপথ্যে কে?
12
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter
আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইলঃ

টাঙ্গাইল জেলা শহরের পৌর এলাকার আকুর টাকুর মৌজায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধিগ্রহণকৃত জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নির্মাণকাজ চালিয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে পানি উন্নয়ন বোর্ড।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জমির মালিকানা ও বণ্টন সংক্রান্ত বিরোধের জেরে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বাদী হয়ে ২০২৫ সালের অক্টোবর মাসে টাঙ্গাইলের যুগ্ম জেলা জজ প্রথম আদালতে ৭২ নম্বর বাটোয়ারা মামলা দায়ের করেন। মামলাটি চলমান থাকা অবস্থায় বিবাদী পক্ষ আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া, পৌরসভার ইমারত নির্মাণ সংক্রান্ত বিধিবিধান লঙ্ঘন করে এবং জমি নিয়ে মামলা চলমান থাকা অবস্থায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে সংশ্লিষ্ট ভবনের নকশা অনুমোদন দেওয়ার অভিযোগও উঠেছে পৌরসভার সাবেক প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত, পৌর প্রধান নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান, নগর পরিকল্পনাবিদ শহীদুল ইসলাম এবং নকশাকার ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে। এ ঘটনায় জমির সরকারি স্বার্থ, আইনি প্রক্রিয়া এবং ভবন নির্মাণের অনুমোদন নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সরেজমিনে গিয়ে ও সংশ্লিষ্টদের  কাছ থেকে জানা যায়, মো. সাইফুল ইসলাম খান’সহ কয়েকজনের আবেদনের প্রেক্ষিতে চলতি বছরের ১ এপ্রিল বিল্ডিং কন্সট্রাকশন কমিটির সিদ্ধান্ত এবং সুপারিশের প্রেক্ষিতে শর্তসাপেক্ষে ছয় তলা বিশিষ্ট ভবনের নকশার অনুমোদন দেয় পৌর কর্তৃপক্ষ। তবে অনুমোদন নেওয়ার আগেই চার তলা সম্পূর্ণ করলেও পৌরসভা কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। শুধু তাই নয়, পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত জমি পরিমাপ করে নৈতিকভাবে অর্থের বিনিময়ে পৌরসভার নিজস্ব রাস্তা দেখিয়ে এবং চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ভবন নির্মাণে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ২৭ এপ্রিল ভবনের নকশার অনুমোদন দেয় পৌর কর্তৃপক্ষ।পাউবো সূত্রে আরও জানা যায়, জমি রক্ষা ও প্রতিকার চেয়ে টাঙ্গাইল পৌরসভা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) বরাবর বিভিন্ন সময়ে লিখিত অভিযোগ দেওয়া সত্ত্বেও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি পৌর কর্তৃপক্ষ। অভিযোগ সূত্রে জানা যায়, টাঙ্গাইল জেলার আকুর টাকুর মৌজায় সিএস ৩৭২ নম্বর দাগে ৫৩ শতাংশ, ৩৭৪ নম্বর দাগে ১৯ শতাংশ, ৩৭৫ নম্বর দাগে ২৯ শতাংশ এবং ৩৭৭ নম্বর দাগে ৩ শতাংশসহ মোট ১০৪ শতাংশ জমি এলএ কেস নম্বর ৫৫/৫৭-৫৮-এর মাধ্যমে অধিগ্রহণ করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। পরবর্তীতে ওই জমিতে টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ডের কার্যালয় নির্মাণ করা হয়। অভিযোগে আরও উল্লেখ করা হয়, অধিগ্রহণ করা ১০৪ শতাংশ জমির মধ্যে বিএস/বিআরএস ৩১১৬ ও ৩১১৪ নম্বর দাগে ৭৮ দশমিক ৯৯ শতাংশ জমি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নামে রেকর্ডভুক্ত হয়। অধিগ্রহণ করা জমির তুলনায় কম জমি রেকর্ডভুক্ত হওয়ায় নির্বাহী প্রকৌশলী, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, টাঙ্গাইল বাদী হয়ে টাঙ্গাইলের যুগ্ম জেলা জজ প্রথম আদালতে ২০২৫ সালে ৭২ নম্বর বাটোয়ারা মামলা দায়ের করেন। মামলাটি আদালতে বিচারাধীন থাকা অবস্থায় পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ের পশ্চিম পাশে অবস্থিত বিরোধপূর্ণ জমিতে ৩১ থেকে ১৩৬ নম্বর বিবাদী প্রতিপক্ষ বহুতল ভবন নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগে দাবি করা হয়েছে। একইসঙ্গে সরকারি জমি জোরপূর্বক দখলের চেষ্টাও অব্যাহত রয়েছে বলে উল্লেখ করা হয়।লিখিত অভিযোগ অনুযায়ী জানা যায়, বিরোধপূর্ণ জমিতে সরকারি ভূমি দখল ঠেকাতে বাদীপক্ষ আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ৩১ থেকে ১৩৬ নম্বর বিবাদী প্রতিপক্ষের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন। তবে আদালতের ওই আদেশ থাকা সত্ত্বেও বিরোধপূর্ণ জমিতে বহুতল ভবনের নির্মাণকাজ অব্যাহত রেখেছে ভবন মালিকরা। এ অবস্থায় আদালতের আদেশ অমান্য করে নির্মাণকাজ চালিয়ে যাওয়া এবং সরকারি জমি দখলের চেষ্টা বন্ধে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।সরকারি জমির মালিকানা, আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা এবং ভবনের নকশা অনুমোদন সংক্রান্ত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং আদালতের আদেশ যথাযথভাবে কার্যকর হচ্ছে কি না, তা নিশ্চিত করার দাবি উঠেছে।অভিযোগের বিষয়ে ভবন মালিক সাইফুল ইসলাম বলেন, আমরা নিয়ম অনুযায়ী ভবন নির্মাণ করছি। আদালতে মামলা চলমান রয়েছে। আদালত যে সিদ্ধান্ত দেবেন, আমরা সেই সিদ্ধান্তের অপেক্ষায় আছি। টাঙ্গাইল পৌরসভার সার্ভেয়ার (জমি পরিমাপকারী) মো.আমিনুল ইসলাম বলেন, নকশায় যে ১২ ফুট রাস্তা দেখানো হয়েছে। আসলে সেটি পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত জমি। নতুন এবং পুরাতন নকশায় সেখানে পৌরসভার কোনো নিজস্ব রাস্তা নেই। তবে কিছুদিন আগে একটি দেয়াল ভেঙে একটি রাস্তা বের করেছে ভবন মালিকরা। টাঙ্গাইল পৌরসভার নকশাকার ইলিয়াস কাঞ্চন বলেন, আমি আমার স্যারদের নির্দেশ অনুযায়ী কাজ করেছি। মামলা চলমান থাকা অবস্থায় ভবনের নকশা অনুমোদনের বিষয়ে টাঙ্গাইল পৌরসভার নগর পরিকল্পনাবিদ মো. শহিদুল ইসলাম বলেন, মামলার বিষয়টি আমাদের জানা ছিল না। সে সময় পৌরসভার প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত  স্যার আমাকে নকশা অনুমোদন দিতে বলেছিলেন। আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ অনুযায়ী কাজ করেছি।এ বিষয়ে টাঙ্গাইল পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান বলেন, এ বিষয়টি দেখার দায়িত্ব নগর পরিকল্পনাবিদ শহিদুল ইসলাম’সহ সংশ্লিষ্টদের। টাঙ্গাইল পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন বলেন, আমরা মামলা করেছি। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। তবে আজ না হয় কাল তাদের ভবন ভেঙে আমাদের জমি ফেরত দিতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে টাঙ্গাইলের সচেতন মানুষজন বলছেন, পৌর এলাকায় এভাবেই অসংখ্য অনুমোদনহীন ও প্লান বহির্ভূত ভবন তৈরি হচ্ছে। অর্থ ও স্বার্থের কারণে নগর পরিকল্পনাবিদ’সহ যারা এ সকল অপকর্ম করছে, তাদের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। নয়তো পরিকল্পনা বিহীন ভবনের কারণে, এ শহর বসবাসের অনুপযুক্ত হয়ে পড়বে। ইতিপূর্বে এ বিষয়ে বেশ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছে, পৌর কর্তৃপক্ষের নিরব ভূমিকার কারণে চাঞ্চল্যকর ওই বহুতল ভবনের নির্মাণ কাজ অব্যাহত রয়েছে।

আজবেলা

আজবেলা

Next Post
মাধবপুরে ৩ টন ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ, গ্রেপ্তার ৩

মাধবপুরে ৩ টন ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ, গ্রেপ্তার ৩

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

বাগেরহাটের মোরেলগঞ্জে শিশু ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ।

বাগেরহাটের মোরেলগঞ্জে শিশু ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ।

2 years ago
নগরকান্দায় শিশু হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড, অপরজনের যাবজ্জীবন

নগরকান্দায় শিশু হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড, অপরজনের যাবজ্জীবন

3 years ago

Popular News

    Connect with us

    প্রকাশক ও সম্পাদক : মোঃ তুহিন হোসেন
    বার্তা সম্পাদক : বিপ্লব সাহা

    হেড অফিস: ৮২/১ রামপুরা ওয়াপদা রোড চৌধুরী টাওয়ার তৃতীয় তলা ঢাকা।
    করপোরেট অফিস : ভেরামারা,কুষ্টিয়া।
    খুলনা বিভাগীয় অফিস : ১০ ইসলাম পুরক্রস লেন দোলখোলা খুলনা ।

    রেজিস্ট্রেশন ডিএ ৩৩৪৮৯
    বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
    মোবাইল : 01301-314462
    Email : ajbelaonline@gmail.com
    ফোনঃ 01999-682425

    • About
    • Advertise
    • Careers
    • Contact

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    No Result
    View All Result
    • মুল পাতা
    • জাতীয়
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • কৃষি
    • খুন
    • চুরি
    • দুর্ঘটনা
    • ধর্ম
    • ধর্ষণ
    • মাদক
    • আরো
      • খেলাধুলা
      • আইন আদালত
      • আটক
      • অন্যান্য
        • সাহিত্য
      • অভিযোগ
      • আবহাওয়া
      • বিনোদন
      • নিউজ ডেস্ক
      • প্রাকৃতিক পরিবেশ
      • সারাদেশ
      • শিক্ষা
      • লাইফস্টাইল

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    Premium SEO Backlinks
    Premium SEO Backlinks