
মোঃ আয়নাল হক রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ী কাপড় বিতরণ করা হয়েছে। ১৪ (অক্টোবর) ২০২৬ বুধবার দুপুর ১টার দিকে রৌমারী সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ কাপড় বিতরণ করা হয়। ৪নং সদর ইউনিয়ন চেয়ারম্যান ও রৌমারী উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রাজ্জাকের নিজস্ব অর্থায়নে হিন্দু সম্প্রদায়ের চারশত জনের মাঝে ৪০০টি শাড়ী কাপড় বিতরণ করেন তিনি।
কাপড় বিতরণের সময় আব্দুর রাজ্জাক চেয়ারম্যান বলেন,বাংলাদেশ সরকার তারেক রহমানের নির্দেশনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার আহ্বান জানান। সনাতন ধর্মাবলম্বী লোকেরা তাদের আনন্দ উৎসব পালনে কোনো ব্যাঘাত না ঘটে সেদিকে লক্ষ্য রাখবেন সবসময়।
তিনি আরও বলেন, সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। নতুন পোশাক পেয়ে যখন দুস্থ ও বিধবা নারীদের চোখে আনন্দ ও কৃতজ্ঞতার ঝিলিক ফুটে ওঠে, তখন সেটি আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি ” এমন উদ্যোগ শুধু মানবিক চেতনা প্রদর্শন করে না, বরং সমাজে পারস্পরিক সম্মান ও বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করে।




