
মোঃ কামাল উদ্দিন জেলা প্রতিনিধি জামালপুর
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৩ নম্বর গুনারীতলা ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় জোড়খালী রাইজিং স্টার মডেল স্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এ কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মো. ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শাখার যুব বিভাগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, ৩ নম্বর গুনারীতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন জামায়াতের সহসভাপতি ইঞ্জিনিয়ার লিপসন মিয়া এবং উপজেলা শাখার বায়তুল মাল সম্পাদক মো. রহমতুল্লাহ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান আজাদী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩ নম্বর গুনারীতলা ইউনিয়ন জামায়াতের আমির আনোয়ার হোসেন। সঞ্চালনা করেন ইউনিয়ন শাখার সেক্রেটারি বিল্লাল হোসেন।
অনুষ্ঠানে যুবসমাজকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। একটি ন্যায়ভিত্তিক, নিরাপদ ও বৈষম্যহীন সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, আগামীর দেশ যুবসমাজের হাতেই নিরাপদ। তাই তরুণদের নৈতিকতা, সততা, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। অপরাধ ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনেও যুবকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
নবগঠিত কমিটিতে মমিনুর রহমান চঞ্চলকে সভাপতি এবং সরকার রাসেল মাহমুদ সাইদুরকে সহসভাপতি করা হয়েছে। রিফাত ইসলামকে সেক্রেটারি, আল আমিন, মোখলেছুর রহমান ও রাশেদুজ্জামান সুমনকে সহসেক্রেটারি, বুলবুল সরকারকে অর্থ সম্পাদক এবং ডা. জাহিদকে প্রচার সম্পাদক করা হয়েছে।
নতুন কমিটির নেতারা যুবসমাজকে সংগঠিত করে এলাকার সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।



