• About
  • Advertise
  • Careers
  • Contact
Thursday, October 8, 2026
  • Login
No Result
View All Result
NEWSLETTER
আজবেলা
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
No Result
View All Result
আজবেলা
No Result
View All Result
Home নিউজ ডেস্ক

জামালপুরের মাদারগঞ্জে উচ্ছেদ অভিযানে অনুপস্থিত ম্যাজিস্ট্রেট, ফিরে গেলেন নাজির ও পুলিশ সদস্যরা।

by আজবেলা
October 8, 2026
in নিউজ ডেস্ক
0
জামালপুরের মাদারগঞ্জে উচ্ছেদ অভিযানে অনুপস্থিত ম্যাজিস্ট্রেট, ফিরে গেলেন নাজির ও পুলিশ সদস্যরা।
4
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter
মোঃ কামাল উদ্দিন জেলা প্রতিনিধি জামালপুর

জামালপুরের মাদারগঞ্জে আদালতের রায় ও ডিক্রি অনুযায়ী ২৮ শতাংশ জমি বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হলেও ম্যাজিস্ট্রেটের অনুপস্থিতিতে তা শেষ পর্যন্ত বাস্তবায়ন করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার উপজেলার ১ নং চরপাকেরদহ ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।

বাদীপক্ষের দাবি, তেঘরিয়া মৌজার ওই ২৮ শতাংশ জমি নিয়ে ২০২১ সাল থেকে তাদের সঙ্গে ইউনিয়ন পরিষদের বিরোধ চলে আসছিল। দীর্ঘ আইনি লড়াইয়ের পর আদালত তাদের পক্ষে রায় দেন এবং ডিক্রি জারি করেন। রায়ের আলোকে ওই জমির ওপর থাকা ইউনিয়ন পরিষদের বাউন্ডারি ও স্থাপনা উচ্ছেদ করে জমি বুঝিয়ে দেয়ার আদালতের নির্দেশনা রয়েছে বলে দাবি করেন তারা।

নির্ধারিত সময়ে আদালতের নাজির, পুলিশ সদস্য, বুলডোজার, স্কেভেটর ও শ্রমিকসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থলে উপস্থিত হন। তবে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরী অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি। ফলে উচ্ছেদ অভিযান স্থগিত হয়ে যায়।

বাদী আলহাজ মো: জহুরুল ইসলাম বাদশা তরফদারের ছেলে মো: পারভেজ তরফদার বলেন, ‘২০২১ সাল থেকে আমরা ২৮ শতাংশ জমি উদ্ধারের জন্য মামলা চালিয়ে আসছি। প্রায় পাঁচ বছর পর আদালতের রায়ে ডিক্রি পেয়েছি। আদালতের নির্দেশনা অনুযায়ী জমির ওপর থাকা স্থাপনা উচ্ছেদ করে জমি বুঝিয়ে দেয়ার কথা ছিল। কিন্তু ম্যাজিস্ট্রেট উপস্থিত না থাকায় উচ্ছেদ করা হয়নি।’

তিনি দাবি করেন, উচ্ছেদ কার্যক্রমের জন্য বুলডোজার, স্কেভেটর ও শ্রমিকসহ প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হয়েছিল। অভিযান না হওয়ায় তাদের প্রায় দুই লাখ টাকা ক্ষতি হয়েছে। জমিতে বসবাসরত লোকজনকে প্রয়োজনে সরকারি খাস জমিতে পুনর্বাসনের ব্যবস্থার কথাও জানান তিনি।

এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরী বলেন, ‘আমি অসুস্থ ছিলাম। সকাল সাড়ে ১০টার দিকে আদালতের নাজিরকে বিষয়টি জানিয়েছি। তাকে বলেছি, আজ আমি যেতে পারব না। পরে বিষয়টি চিঠির মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়ের সংশ্লিষ্ট কে জানানো হয়েছে।

তিনি আরো বলেন, ‘এটি এসিল্যান্ডের কাজ। বর্তমানে এসিল্যান্ড নেই। নিয়মিত এসিল্যান্ড এলে হয়তো কার্যক্রমটি করা সম্ভব হবে।’

তবে উচ্ছেদ অভিযান স্থগিত হওয়া নিয়ে বাদীপক্ষের অভিযোগের বিষয়ে ইউএনও বলেন, তিনি সকাল সাড়ে ১০ টায় নাজিরকে উপস্থিত হতে পারবেন না বলে জানিয়ে দিয়েছিলেন।

অন্যদিকে, চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের প্রশাসক তৌফিকুল ইসলাম খালেক দাবি করেন, বাদীপক্ষ একতরফাভাবে মামলার রায় নিয়ে এসেছে। রায় ঘোষণার সময় বিবাদীপক্ষ আদালতে উপস্থিত ছিল না এবং মামলাটি কবে রায় হয়েছে, সে বিষয়েও ইউনিয়ন পরিষদকে অবহিত করা হয়নি।

তিনি বলেন, ‘ইউনিয়ন পরিষদকে কোনো ধরনের নোটিশ না দিয়েই উচ্ছেদ অভিযান পরিচালনার উদ্যোগ নেয়া হয়েছে। মামলার বিবাদী হিসেবে ১ নং চরপাকেরদহ ইউনিয়ন পরিষদ ছিল না। তৎকালীন চেয়ারম্যান বদরুল আলমের সময়ে মামলাটি চলমান ছিল।’

ইউপি প্রশাসক আরো দাবি করেন, মামলার রায়ে ২০৭২ নম্বর দাগের ২৮ শতাংশ জমি নিয়ে সিদ্ধান্ত দেয়া হয়েছে। ওই দাগের জমি ইউনিয়ন পরিষদের নামে এবং গোরস্থান হিসেবে রেকর্ডভুক্ত রয়েছে। ইউনিয়ন পরিষদের নামে মোট নয়টি দাগে জমি রয়েছে বলেও জানান তিনি।

এদিকে, আদালতের রায় ও ডিক্রির পরও উচ্ছেদ অভিযান বাস্তবায়ন না হওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা তৈরি হয়েছে। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আদালতের নির্দেশনা কীভাবে বাস্তবায়ন করা হবে, এখন সেটিই দেখার বিষয়।

আজবেলা

আজবেলা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

বাগেরহাটের ফকিরহাট দুই পরিবহনের সংঘর্ষে আহত-১২ নিহত -১

বাগেরহাটের ফকিরহাট দুই পরিবহনের সংঘর্ষে আহত-১২ নিহত -১

2 years ago
রামপাল থানা পুলিশকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী রামপাল উপজেলা শাখা।

রামপাল থানা পুলিশকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী রামপাল উপজেলা শাখা।

2 years ago

Popular News

    Connect with us

    প্রকাশক ও সম্পাদক : মোঃ তুহিন হোসেন
    বার্তা সম্পাদক : বিপ্লব সাহা

    হেড অফিস: ৮২/১ রামপুরা ওয়াপদা রোড চৌধুরী টাওয়ার তৃতীয় তলা ঢাকা।
    করপোরেট অফিস : ভেরামারা,কুষ্টিয়া।
    খুলনা বিভাগীয় অফিস : ১০ ইসলাম পুরক্রস লেন দোলখোলা খুলনা ।

    রেজিস্ট্রেশন ডিএ ৩৩৪৮৯
    বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
    মোবাইল : 01301-314462
    Email : ajbelaonline@gmail.com
    ফোনঃ 01999-682425

    • About
    • Advertise
    • Careers
    • Contact

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    No Result
    View All Result
    • মুল পাতা
    • জাতীয়
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • কৃষি
    • খুন
    • চুরি
    • দুর্ঘটনা
    • ধর্ম
    • ধর্ষণ
    • মাদক
    • আরো
      • খেলাধুলা
      • আইন আদালত
      • আটক
      • অন্যান্য
        • সাহিত্য
      • অভিযোগ
      • আবহাওয়া
      • বিনোদন
      • নিউজ ডেস্ক
      • প্রাকৃতিক পরিবেশ
      • সারাদেশ
      • শিক্ষা
      • লাইফস্টাইল

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    Premium SEO Backlinks
    Premium SEO Backlinks