
মোঃ কামাল উদ্দিন জেলা প্রতিনিধি জামালপুর
শিক্ষকদের পাশে দাড়ানো: পেশা সুরক্ষার ৬০ বছর মর্যাদা উন্নত করা এবং আমাদের ভবিষ্যৎ গঠন এ প্রতিপাদ্যে মাদারগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
সোমবার দুপুরে মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহযোগিতায়-ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন( ইএসডিও) ও সেভ দ্য চিলড্রেন।
ইউএনও সুমন চৌধুরী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ খলিলুর রহমান।
একাডেমিক সুপার ভাইজার শফিকুল হায়দার, ইএসডিও প্রজেক্ট কো- অর্ডিনেটর আবু জোহা, মাদারগঞ্জ কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক রকিব লিটন ও সাধারণ সম্পাদক আবু সায়েম,মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মোত্তালিব সেলিম, মাধ্যমিক স্কুল শিক্ষক সমিতির সভাপতি সহকারী শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ মিষ্টার বিএসসি,মাদারগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম, এফকেটি মাদ্রাসা সুপার মাওলানা আঃ বারী, পশ্চিম তারতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহিদুল ইসলাম, ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাদিুজ্জামান প্রমূখ৷ অনুষ্ঠান সঞ্চালনায় ইএসডিও টেকনিক্যাল অফিসার মোঃ আবু নোমান সরকার।
শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন। এ সময় মাদারগঞ্জ উপজেলার কলেজ, স্কুল,মাদ্রাসা’র শিক্ষক/শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।




