
মোঃ কামাল উদ্দিন জেলা প্রতিনিধি জামালপুর
জামালপুরের মাদারগঞ্জে ০.৭ গ্ৰাম হেরোইনসহ মোশারফ হোসেন (৩৮) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোশারফ বালিজুড়ী মোল্লাপাড়া শেখবাড়ী এলাকার মৃত মক্কু শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মোশারফ হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের কারবার চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় মাদারগঞ্জ মডেল থানা-পুলিশ পৌর শহরের বালিজুড়ী বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানকালে মোশারফের দেহ তল্লাশি করে একটি হেরোইনের প্যাকেটে উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, শনিবার সন্ধ্যায় পৌর শহরের বালীজুড়ী বাজার এলাকা থেকে মোশাররফ হোসেনকে ০.৭ গ্ৰাম হেরোইন সহ গ্ৰেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোশারফের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে। রোববার (৪ অক্টোবর) দুপুরে তাকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।




