
মোঃ কামাল উদ্দিন জেলা প্রতিনিধি জামালপুর
জামালপুরের মাদারগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আদারভিটা বাজার বিএনপি’র দলীয় কার্যালয় থেকে মিছিল টি বের হয়ে আদারভিটা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয় এসে শেষ হয় |
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে | মাদারগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক মোঃ নিজাম উদ্দিন এর নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়।
৬নং আদারভিটা ইউনিয়ন বিএনপির এর ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক কাজল মির্জার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ রতন,৬নং আদারভিটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতালেব হোসেন তালুকদার, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সুজাউদৌল্লাহ সুজা , ৬ নং আদার ভিটা ইউনিয়ন বিএনপি সদস্য জাহাঙ্গীর আলম জিকু, আদার ভিটা ইউনিয়নের সেলিম মেম্বার কৃষি বিয়ষক সম্পাদক,৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি ফারুক আহমেদ,সিনিয়র সহ সভাপতি গোলাম রব্বানী সাধারণ সম্পাদক হযরত বিডিআর, যুবদলনেতা নাজমুল হোসেন| এ সময় ৬নং আদারভিটাইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।



