• About
  • Advertise
  • Careers
  • Contact
Friday, October 2, 2026
  • Login
No Result
View All Result
NEWSLETTER
আজবেলা
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
No Result
View All Result
আজবেলা
No Result
View All Result
Home নিউজ ডেস্ক

মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু।

by আজবেলা
October 1, 2026
in নিউজ ডেস্ক
0
মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু।
5
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter
মোঃ কামাল উদ্দিন জেলা প্রতিনিধি জামালপুর

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণে বিনামূল্যে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার চরবওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

‘পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ’ প্রকল্পের আওতায় আগামী ১৮ অক্টোবর পর্যন্ত মোট ১৮ দিন এ কার্যক্রম চলবে। কর্মসূচির আওতায় উপজেলায় ৪৭ হাজার ৫০০টি ছাগল ও ১৫ হাজার ২০০টি ভেড়াকে বিনামূল্যে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আল আমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক। এসময় উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মন্জুরুল ইসলাম, মোজাম্মেল হকসহ সাংবাদিক, খামারি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আল আমিন বলেন, পিপিআর ছাগল ও ভেড়ার একটি মারাত্মক সংক্রামক ভাইরাসজনিত রোগ। এ রোগে আক্রান্ত ছাগল ও ভেড়ার মৃত্যুহার ৫০ থেকে ৯০ শতাংশ। দেশের প্রান্তিক পর্যায়ের দরিদ্র জনগোষ্ঠীর একটি বড় অংশ ছাগল ও ভেড়া পালন করে জীবিকা নির্বাহ করেন। ফলে এসব পশু পিপিআরে আক্রান্ত হলে চরম আর্থিক ক্ষতির মুখে পড়েন তারা। তবে নিয়মিত ও সঠিক নিয়মে টিকা প্রয়োগের মাধ্যমে এ রোগ থেকে শতভাগ সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, ছাগল ও ভেড়ার পিপিআর রোগ প্রতিরোধ এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণে এ টিকাদান কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে প্রাণিসম্পদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি খামারি ও প্রান্তিক পশুপালকদের আর্থিক ক্ষতি কমানো সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আজবেলা

আজবেলা

Next Post
মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা।

মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

বেড়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে তরুণীর মৃত্যু, অলৌকিকভাবে বাঁচল ২ বছরের শিশু।

বেড়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে তরুণীর মৃত্যু, অলৌকিকভাবে বাঁচল ২ বছরের শিশু।

2 weeks ago
বাগেরহাটে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ১

বাগেরহাটে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ১

3 years ago

Popular News

    Connect with us

    প্রকাশক ও সম্পাদক : মোঃ তুহিন হোসেন
    বার্তা সম্পাদক : বিপ্লব সাহা

    হেড অফিস: ৮২/১ রামপুরা ওয়াপদা রোড চৌধুরী টাওয়ার তৃতীয় তলা ঢাকা।
    করপোরেট অফিস : ভেরামারা,কুষ্টিয়া।
    খুলনা বিভাগীয় অফিস : ১০ ইসলাম পুরক্রস লেন দোলখোলা খুলনা ।

    রেজিস্ট্রেশন ডিএ ৩৩৪৮৯
    বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
    মোবাইল : 01301-314462
    Email : ajbelaonline@gmail.com
    ফোনঃ 01999-682425

    • About
    • Advertise
    • Careers
    • Contact

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    No Result
    View All Result
    • মুল পাতা
    • জাতীয়
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • কৃষি
    • খুন
    • চুরি
    • দুর্ঘটনা
    • ধর্ম
    • ধর্ষণ
    • মাদক
    • আরো
      • খেলাধুলা
      • আইন আদালত
      • আটক
      • অন্যান্য
        • সাহিত্য
      • অভিযোগ
      • আবহাওয়া
      • বিনোদন
      • নিউজ ডেস্ক
      • প্রাকৃতিক পরিবেশ
      • সারাদেশ
      • শিক্ষা
      • লাইফস্টাইল

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    Premium SEO Backlinks
    Premium SEO Backlinks