
মোঃ কামাল উদ্দিন
জেলা প্রতিনিধি জামালপুর
কক্সবাজারে ভ্রমণে গিয়ে জামালপুরের মাদারগঞ্জের এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত আনুমানিক ৩ ঘটিকায় কক্সবাজার সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন ইউপি সদস্য আঃ হাই (৪৫)।
সে মাদারগঞ্জ উপজেলার ৫ নং জোড়খালী ইউনিয়নের কয়ড়া ফুলার পাড়া এলাকার মৃত হাবিল মন্ডলের ছেলে এবং ৪ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার এর দায়িত্ব পালন করে আসছিলেন।
জানা গেছে গত বৃহস্পতিবার তার শ্যালকের সাথে কক্সবাজারের উদ্দেশ্যে বাস যোগে যাত্রা করে ৪৫ জন। পৌছে বিশ্রাম নেওয়ার পর কয়েকদিন বিভিন্ন স্থানে ঘুরাঘুরি করে। মঙ্গলবার কক্সবাজার সী বিচে ঘুরে এসে ভাড়া বাসায় খেয়ে শুয়ে পড়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তৎক্ষনাৎ কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। মৃত্যুর কারণ হিসেবে জানা গেছে সে হার্ট অ্যাটাক করে ছিল। বর্তমানে ইউপি সদস্য আঃ হাই এর মরদেহ কক্সবাজার সরকারি হাসপাতালে রয়েছে।
মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, দুই প্রবাসী ছেলে এবং এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন উপজেলা ও ইউনিয়ন পরিষদ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
নিহতের শ্যালক জয়নাল আবেদিন জানান গত বৃহস্পতিবারে আমার দুলা ভাই সহ ৪৫ জন এক সাথে একটি বাসে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হই। কয়েকদিন আনন্দ ভ্রমণ করে মঙ্গলবার সন্ধার পর যার যার ভাড়া বাসায় অবস্থান করি। মেম্বার দুলা ভাই এক রুমে একাই ছিলেন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তৎক্ষনাৎ কক্সবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ডাক্তার জানিয়েছেন সে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন। এখনো মরদেহ মেডিকেলে রয়েছে।
৫ নং জোড়খালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজা মিঞা জানান তিনি কক্সবাজার ভ্রমণে গিয়েছেন। বুধবার ফজরের সময় জানতে পারলাম আঃ হাই মেম্বার মারা গেছেন ইন্না লিল্লাহি …. রাজিউন। তার মৃত্যুতে জোড়খালী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।




