
আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইলঃ
টাঙ্গাইলের নাগরপুরে নিলুফা আক্তার মুলুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী হযরতের বিরুদ্ধে। গতকাল বুধবার উপজেলার ধুবরিয়া ইউনিয়নের বাদে কাকনা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়,প্রায় ৬ বছর আগে হযরতের সাথে নিলুফার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মাঝে চলতে থাকে দাম্পত্য কলহ। এরই জের ধরে নিলুফা ১সপ্তাহ আগে হযরতকে তালাক দেয়। তালাকের খবর পেয়ে হযরত ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে নিলুফাকে হত্যা করে। নিলুফার মা চেন বানু ফিরাতে এলে তাকেও কুপিয়ে জখম করে এবং নিজেও আত্মহত্যার চেষ্টা করে। পরে মুমূর্ষু অবস্থায় স্বামী হযরতকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এ ব্যাপারে জানতে চাইলে নাগরপুর থানার অফিসার ইন-চার্জ জহুরুল ইসলাম বলেন,খবর পেয়ে আমি ঘটনা স্থলে যাই এবং ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া চলমান।




