
মোঃ আয়নাল হক রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে টাকাসহ দুই জুয়াড়িকে আটক করেছে রৌমারী থানা পুলিশ। গতকাল: ১৬ সেপ্টেম্বর (বুধবার) রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউনিয়ার চর গ্ৰামের মহির উদ্দিনের বাড়িতে অভিযান পরিচালনা করে রৌমারী থানা পুলিশের কুইক রেসপন্স টিম (QRT)। এ সময় জুয়া খেলারত অবস্থায় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
এসময়ে নগদ ৪১ হাজার ১৯০ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদিসহ দুই ব্যক্তিকে আটক করেছে রৌমারী থানা পুলিশের কুইক রেসপন্স টিম (QRT)। এ ঘটনায় ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনে মামলা রুজু করা হয়েছে। আটক কৃতব্যক্তিরা হলেন রৌমারী উপজেলার কাউনিয়ার চর এলাকার মোঃ সাইদুর রহমান (৪৮) ও চর বড়াইকান্দি এলাকার মোঃ ওহিদুজ্জামান (৪০),
রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওছার আলী বলেন রৌমারী থানার আওতাধীন এলাকায় জুয়া, মাদকসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জুয়ার কারণে পারিবারিক ও সামাজিকভাবে নানা ধরনের অপরাধ ও বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তি এবং জুয়ার আসর পরিচালনাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।




