
সাব্বির হাসান হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার তেলিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম তেলিয়াপাড়া এলাকার আব্দুল আলীমের ছেলে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মঙ্গলবার সন্ধ্যায় তেলিয়াপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক সেবনের অভিযোগে রফিকুল ইসলামকে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ছয় মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডাদেশের পর রফিকুল ইসলামকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তেলিয়াপাড়া পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট মেহেদী হাসান জানান মাদক সেবন ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




