• About
  • Advertise
  • Careers
  • Contact
Sunday, August 16, 2026
  • Login
No Result
View All Result
NEWSLETTER
আজবেলা
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
No Result
View All Result
আজবেলা
No Result
View All Result
Home নিউজ ডেস্ক

মাধবপুরে ফুটবল খেলাশ প্রাণ গেল নৌশিনের।

by আজবেলা
August 15, 2026
in নিউজ ডেস্ক
0
মাধবপুরে ফুটবল খেলাশ প্রাণ গেল নৌশিনের।
2
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter
সাব্বির হাসান, হবিগঞ্জ প্রতিনিধি:

ফুটবল খেলার প্রস্তুতি চলছিল। মাঠে নেমেছিল নবম শ্রেণির শিক্ষার্থী নৌশিন আক্তারও। কিন্তু খেলা শুরুর পরপরই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে সে। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত নৌশিনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ছাতিয়াইন বিশ্বনাথ হাই স্কুল অ্যান্ড কলেজে।

বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন বিশ্বনাথ হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এ অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে বাছাই পর্বের খেলা চলছিল। মেয়েদের খেলায় অংশ নেয় নবম শ্রেণির শিক্ষার্থী নৌশিন আক্তার। একপর্যায়ে মাঠেই অসুস্থ হয়ে পড়ে সে। পরে শিক্ষকরা তাকে প্রথমে ছাতিয়াইন হাসপাতালে এবং পরে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত নৌশিন ছাতিয়াইন গ্রামের জুয়েল খাঁনের মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, নৌশিন শিশুকাল থেকেই হৃদরোগে আক্রান্ত ছিল। চিকিৎসক তাকে খেলাধুলা ও অতিরিক্ত পরিশ্রম থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছিলেন। পরিবারের দাবি, তার অসুস্থতার বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকরা জানতেন।

নৌশিনের চাচা শামীম খান অভিযোগ করে বলেন, “আমার ভাতিজির অসুস্থতার কথা প্রধান শিক্ষকসহ সব শিক্ষককে জানানো ছিল। এরপরও প্রচণ্ড রোদের মধ্যে তাকে খেলতে দেওয়া হয়েছে। এ ঘটনার কারণেই তার মৃত্যু হয়েছে বলে আমরা মনে করছি। মৃত্যুর প্রায় পাঁচ ঘণ্টা পার হলেও স্কুল কর্তৃপক্ষ আমাদের বিষয়টি জানায়নি।”

তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ বলেন, তিনি উপজেলা সদরে একটি মিটিংয়ে ছিলেন। পরে বিষয়টি জানতে পারেন। তার ভাষ্য, নৌশিনের হার্টে ছিদ্র ছিল এবং অর্থের অভাবে তার চিকিৎসা করানো সম্ভব হয়নি।

প্রধান শিক্ষক বলেন, “আজ মেয়েদের বাছাই খেলা ছিল। নৌশিনকে খেলতে একজন শিক্ষক বাধাও দিয়েছিলেন। কিন্তু সে খেলতে নেমে যায়। হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে গেলে শিক্ষকরা তাকে প্রথমে ছাতিয়াইন হাসপাতালে এবং পরে উপজেলা সদরে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জকে জানানো হয়েছে।”

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “শিক্ষা কর্মকর্তা আমাকে বিষয়টি অবগত করেছেন। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি হিসেবে বাছাই পর্বের ম্যাচ চলছিল। মেয়েটি ওই খেলায় অংশ নিয়েছিল।”

নৌশিনের আকস্মিক মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে শোক নেমে এসেছে। একই সঙ্গে হৃদরোগে আক্রান্ত একজন শিক্ষার্থীকে খেলায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল কি না এবং মৃত্যুর পর পরিবারকে খবর দিতে কোনো বিলম্ব হয়েছিল কি না—এসব বিষয় নিয়েও প্রশ্ন উঠেছে।

আজবেলা

আজবেলা

Next Post
মাধবপুরে মাদকবিরোধী সমাবেশ।

মাধবপুরে মাদকবিরোধী সমাবেশ।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

বান্দরবানের রুমায় বিজিবি’র অভিযানে অস্ত্র-গোলাবারুদ, ড্রোন ও সিগন্যাল জ্যামারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার।

বান্দরবানের রুমায় বিজিবি’র অভিযানে অস্ত্র-গোলাবারুদ, ড্রোন ও সিগন্যাল জ্যামারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার।

2 years ago
কসমো স্কুল এন্ড কলেজ পরিদর্শন।

কসমো স্কুল এন্ড কলেজ পরিদর্শন।

2 years ago

Popular News

    Connect with us

    প্রকাশক ও সম্পাদক : মোঃ তুহিন হোসেন
    বার্তা সম্পাদক : বিপ্লব সাহা

    হেড অফিস: ৮২/১ রামপুরা ওয়াপদা রোড চৌধুরী টাওয়ার তৃতীয় তলা ঢাকা।
    করপোরেট অফিস : ভেরামারা,কুষ্টিয়া।
    খুলনা বিভাগীয় অফিস : ১০ ইসলাম পুরক্রস লেন দোলখোলা খুলনা ।

    রেজিস্ট্রেশন ডিএ ৩৩৪৮৯
    বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
    মোবাইল : 01301-314462
    Email : ajbelaonline@gmail.com
    ফোনঃ 01999-682425

    • About
    • Advertise
    • Careers
    • Contact

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    No Result
    View All Result
    • মুল পাতা
    • জাতীয়
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • কৃষি
    • খুন
    • চুরি
    • দুর্ঘটনা
    • ধর্ম
    • ধর্ষণ
    • মাদক
    • আরো
      • খেলাধুলা
      • আইন আদালত
      • আটক
      • অন্যান্য
        • সাহিত্য
      • অভিযোগ
      • আবহাওয়া
      • বিনোদন
      • নিউজ ডেস্ক
      • প্রাকৃতিক পরিবেশ
      • সারাদেশ
      • শিক্ষা
      • লাইফস্টাইল

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    Premium SEO Backlinks
    Premium SEO Backlinks