• About
  • Advertise
  • Careers
  • Contact
Monday, August 10, 2026
  • Login
No Result
View All Result
NEWSLETTER
আজবেলা
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
No Result
View All Result
আজবেলা
No Result
View All Result
Home নিউজ ডেস্ক

পাবনায় সমতল আদিবাসী নারী সম্মেলন: বিনামূল্যে সরকারি আইনি সহায়তার সুযোগ নেওয়ার আহ্বান।

by আজবেলা
August 10, 2026
in নিউজ ডেস্ক
0
পাবনায় সমতল আদিবাসী নারী সম্মেলন: বিনামূল্যে সরকারি আইনি সহায়তার সুযোগ নেওয়ার আহ্বান।
2
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter
আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি:

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে পাবনায় সমতল আদিবাসী নারীদের অধিকার রক্ষা, নির্যাতন ও বৈষম্য প্রতিরোধ এবং সরকারি বিনামূল্যে আইনগত সহায়তা পাওয়ার বিষয়ে সচেতনতা তৈরিতে এক দিনব্যাপী ‘সমতল আদিবাসী নারী সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে শহরের ঐতিহাসিক বনমালী শিল্পকলা কেন্দ্রে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’, ‘ব্রেড’, ‘বাঁচতে চাই’ ও ‘এসডিকেএস’-এর যৌথ আয়োজনে এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘ক্রিশ্চিয়ান এইড’-এর সহায়তায় এ কার্যক্রমটি পরিচালিত হয়।

আদিবাসী নেত্রী অনিতা রানী মুরারী এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জেলা লিগ্যাল এইড কর্মকর্তা (সিনিয়র সিভিল জজ) মো. আজহারুল ইসলাম বলেন, “দেশের প্রচলিত আইনে দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে আইনি প্রতিকার পাওয়ার সুযোগ রয়েছে। পরিবার বা সমাজে নারী নির্যাতন, বাল্যবিবাহ, যৌতুক ও ভরণপোষণ সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিলে আইনি আশ্রয় নেওয়াই সবচেয়ে কার্যকর উপায়।” তিনি আদিবাসী নারীদের নিজেদের আইনি অধিকার সম্পর্কে সচেতন হওয়া এবং যেকোনো অন্যায়ের প্রতিবাদে সরকারি লিগ্যাল এইডের সহায়তা নেওয়ার জন্য আহ্বান জানান।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— আব্দুল মান্নান, উপপরিচালক, জেলা যুব উন্নয়ন অধিদপ্তর, জিলাল উদ্দিন, উপপরিচালক, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, শাহনাজ পারভীন, সহকারী অধ্যাপক (ইতিহাস বিভাগ), পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আব্দুল মতীন খান, জেলা আহ্বায়ক, ‘আমরাই পারি’ জোট ও প্রবীণ সাংবাদিক এবিএম ফজলুর রহমান, সাবেক সভাপতি, পাবনা প্রেসক্লাব, উৎপল মির্জা, উত্তরাঞ্চলীয় ব্যুরো চিফ, মাছরাঙা টেলিভিশন, সম্মেলনের সার্বিক পরিচালনায় ছিলেন সাংবাদিক ও উন্নয়নকর্মী কামাল আহমেদ সিদ্দিকী এবং অনুষ্ঠান উপস্থাপনা করেন কবি ও আবৃত্তিশিল্পী অঞ্জলী ভৌমিক। জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন ‘আমরাই পারি’ জোটের প্রোগ্রাম অফিসার নাজমুস সাকিব।

সম্মেলনের মুক্ত আলোচনা পর্বে বক্তারা উল্লেখ করেন যে, সমতলের আদিবাসী নারীরা পরিবার, কর্মক্ষেত্র ও সমাজে প্রতিনিয়ত নানা বৈষম্য ও সহিংসতার মুখোমুখি হন। তথ্য ও আইনি জ্ঞানের অভাবে অনেকেই সময়মতো সঠিক বিচার থেকে বঞ্চিত হন। তাই নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইন, উত্তরাধিকার সংক্রান্ত আইনি বিধান এবং বাল্যবিবাহ ও যৌতুকবিরোধী আইন সম্পর্কে আদিবাসী নারীদের ব্যাপকভাবে সচেতন করা জরুরি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্রেডের নির্বাহী পরিচালক শহীদুল ইসলাম, ‘বাঁচতে চাই’ সমাজ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক আব্দুর রব মন্টু, দৈনিক সমকালের ঈশ্বরদী প্রতিনিধি সেলিম সরদার, এসডিকেএসের নাসির উদ্দিন ময়নুল, সুচিতা সমাজ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক নাসরিন পারভীন এবং আদিবাসী নারী প্রতিনিধি অনিতা রানী মাহাতো, লিপি রানী বিশ্বাস, শান্তি রানী মাহাতোসহ অনেকে।

সম্মেলনের একপর্যায়ে সাংবাদিক কামাল আহমেদ সিদ্দিকীর লেখা আদিবাসীদের অধিকার ও জীবনসংগ্রাম কেন্দ্রিক দুটি কবিতা আবৃত্তি করেন কবি অঞ্জলী ভৌমিক, যা উপস্থিত সুধীজন ও আদিবাসী প্রতিনিধিদের মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

সম্মেলনের সমাপনীতে বক্তারা সমতলের আদিবাসী নারীদের অধিকার প্রতিষ্ঠা ও আইনি সুরক্ষা নিশ্চিতে সরকারি-বেসরকারি সকল দপ্তর, উন্নয়ন সংস্থা ও স্থানীয় সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করার জোরালো দাবি জানান।

আজবেলা

আজবেলা

Next Post
মাধবপুরে অবৈধ বালু উত্তোলনে অভিযান, ড্রেজার-পাইপলাইন বিনষ্ট।

মাধবপুরে অবৈধ বালু উত্তোলনে অভিযান, ড্রেজার-পাইপলাইন বিনষ্ট।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

মাদারগঞ্জে নাশকতা মামলায় স্কুলের প্রধান শিক্ষক সাবেক যুবলীগ নেতা আটক।

মাদারগঞ্জে নাশকতা মামলায় স্কুলের প্রধান শিক্ষক সাবেক যুবলীগ নেতা আটক।

1 year ago
নড়াইলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা।

নড়াইলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা।

2 years ago

Popular News

    Connect with us

    প্রকাশক ও সম্পাদক : মোঃ তুহিন হোসেন
    বার্তা সম্পাদক : বিপ্লব সাহা

    হেড অফিস: ৮২/১ রামপুরা ওয়াপদা রোড চৌধুরী টাওয়ার তৃতীয় তলা ঢাকা।
    করপোরেট অফিস : ভেরামারা,কুষ্টিয়া।
    খুলনা বিভাগীয় অফিস : ১০ ইসলাম পুরক্রস লেন দোলখোলা খুলনা ।

    রেজিস্ট্রেশন ডিএ ৩৩৪৮৯
    বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
    মোবাইল : 01301-314462
    Email : ajbelaonline@gmail.com
    ফোনঃ 01999-682425

    • About
    • Advertise
    • Careers
    • Contact

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    No Result
    View All Result
    • মুল পাতা
    • জাতীয়
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • কৃষি
    • খুন
    • চুরি
    • দুর্ঘটনা
    • ধর্ম
    • ধর্ষণ
    • মাদক
    • আরো
      • খেলাধুলা
      • আইন আদালত
      • আটক
      • অন্যান্য
        • সাহিত্য
      • অভিযোগ
      • আবহাওয়া
      • বিনোদন
      • নিউজ ডেস্ক
      • প্রাকৃতিক পরিবেশ
      • সারাদেশ
      • শিক্ষা
      • লাইফস্টাইল

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    Premium SEO Backlinks
    Premium SEO Backlinks