• About
  • Advertise
  • Careers
  • Contact
Thursday, October 1, 2026
  • Login
No Result
View All Result
NEWSLETTER
আজবেলা
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
No Result
View All Result
আজবেলা
No Result
View All Result
Home অভিযোগ

টাঙ্গাইলের কান্দাপাড়া যৌনপল্লীতে মাদকের রমরমা কারবারের অভিযোগ, আকাশ-দিপুর সিন্ডিকেট নিয়ে উৎকণ্ঠা।

by আজবেলা
July 23, 2026
in অভিযোগ, মাদক
0
টাঙ্গাইলের কান্দাপাড়া যৌনপল্লীতে মাদকের রমরমা কারবারের অভিযোগ, আকাশ-দিপুর সিন্ডিকেট নিয়ে উৎকণ্ঠা।
39
SHARES
39
VIEWS
Share on FacebookShare on Twitter
আব্দুল্লাহ আল মামুন পিন্টু, টাঙ্গাইলঃ

টাঙ্গাইল পৌর এলাকার কান্দাপাড়ার প্রায় দুই শত বছরের পুরোনো যৌনপল্লীতে সংঘবদ্ধভাবে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, আকাশ নামে এক ব্যক্তির নেতৃত্বে এবং দিপুকে সঙ্গে নিয়ে একটি চক্র দীর্ঘদিন ধরে ইয়াবা, হেরোইন, গাঁজা ও দেশি-বিদেশি মদসহ বিভিন্ন ধরনের মাদক খুচরা ও পাইকারি পর্যায়ে বিক্রি করছে। এতে যৌনপল্লীর পাশাপাশি আশপাশের এলাকাও মাদকের বিস্তারে ঝুঁকির মুখে পড়েছে বলে অভিযোগ তাদের।

স্থানীয় সূত্রে জানা যায়, কান্দাপাড়া যৌনপল্লীতে প্রায় ৮০০টি ঘরে কয়েক শত যৌনকর্মীর বসবাস। অভিযোগ রয়েছে, এই পল্লীকেই নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করে আকাশ (পিতা- শাজাহান, মাতা- মিনু বেগম, গ্রাম- সন্তোষ মাদারখোলা) ও দিপুর নেতৃত্বাধীন একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে আসছে। মাদকসেবীরাও সেখানে সহজেই মাদক সংগ্রহ ও সেবন করতে পারছেন বলে অভিযোগ।

এলাকাবাসীর ভাষ্য, মাদক ব্যবসার কারণে পল্লীর পরিবেশ আগের তুলনায় আরও অবনতির দিকে যাচ্ছে। দিন-রাত বিভিন্ন বয়সী মানুষের আনাগোনা বাড়ছে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

স্থানীয়দের অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সময়ের মাদকবিরোধী অভিযানে আকাশ ও দিপু গ্রেপ্তার হলেও জামিন বা কারামুক্ত হয়ে আবারও একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। ফলে মাদক কারবার বন্ধ হচ্ছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক কান্দাপাড়ার কয়েকজন বাসিন্দা বলেন, আকাশ ও দিপু প্রভাবশালী একটি চক্রের ছত্রচ্ছায়ায় মাদক ব্যবসা পরিচালনা করছেন। তাদের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলার সাহস অনেকেই পান না। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে এলাকার যুবসমাজ আরও ভয়াবহভাবে মাদকের করাল গ্রাসে আক্রান্ত হবে বলে আশঙ্কা তাদের।এ বিষয়ে অভিযুক্ত আকাশের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে সচেতন নাগরিকরা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দ্রুত অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মাদক কারবারে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

আজবেলা

আজবেলা

Next Post
বেড়ায় জেলা প্রশাসকের উপস্থিতিতে ভূমি বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত।

বেড়ায় জেলা প্রশাসকের উপস্থিতিতে ভূমি বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

বগুড়া শেরপুরে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৪১জনের বিরুদ্ধে মামলা।

বগুড়া শেরপুরে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৪১জনের বিরুদ্ধে মামলা।

2 years ago
জামালপুরের মাদারগঞ্জে যমুনার চরে পেঁয়াজ ও বাদামের  বাম্পার ফলনের সম্ভাবনা।

জামালপুরের মাদারগঞ্জে যমুনার চরে পেঁয়াজ ও বাদামের  বাম্পার ফলনের সম্ভাবনা।

7 months ago

Popular News

    Connect with us

    প্রকাশক ও সম্পাদক : মোঃ তুহিন হোসেন
    বার্তা সম্পাদক : বিপ্লব সাহা

    হেড অফিস: ৮২/১ রামপুরা ওয়াপদা রোড চৌধুরী টাওয়ার তৃতীয় তলা ঢাকা।
    করপোরেট অফিস : ভেরামারা,কুষ্টিয়া।
    খুলনা বিভাগীয় অফিস : ১০ ইসলাম পুরক্রস লেন দোলখোলা খুলনা ।

    রেজিস্ট্রেশন ডিএ ৩৩৪৮৯
    বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
    মোবাইল : 01301-314462
    Email : ajbelaonline@gmail.com
    ফোনঃ 01999-682425

    • About
    • Advertise
    • Careers
    • Contact

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    No Result
    View All Result
    • মুল পাতা
    • জাতীয়
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • কৃষি
    • খুন
    • চুরি
    • দুর্ঘটনা
    • ধর্ম
    • ধর্ষণ
    • মাদক
    • আরো
      • খেলাধুলা
      • আইন আদালত
      • আটক
      • অন্যান্য
        • সাহিত্য
      • অভিযোগ
      • আবহাওয়া
      • বিনোদন
      • নিউজ ডেস্ক
      • প্রাকৃতিক পরিবেশ
      • সারাদেশ
      • শিক্ষা
      • লাইফস্টাইল

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    Premium SEO Backlinks
    Premium SEO Backlinks