
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
সারাদেশের ন্যায়, কুড়িগ্রামের রৌমারীতে ডাকবিভাগের শাখা কর্মচারীদের বেতন -ভাতা বৃদ্ধি ও বিভাগীয় স্বীকৃতির দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ধর্মঘট।
বর্তমান জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ৪ গুণ বেতন- ভাতা বৃদ্ধি ও শাখা ডাকঘরে কর্মরত সকল কর্মচারীকে পূর্ণাঙ্গ বিভাগীয় কর্মচারীর ন্যায় রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান ও দুই দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাখা ডাকঘরের এক্সট্রা ডিপার্টমেন্টাল’ (ইডি) কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ও কর্মবিরতি পালন করছেন।
আন্দোলনরত কর্মচারীরা গত ৬ জুলাই থেকে এই কর্মসূচি শুরু করেছেন যা অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতি চলমান থাকবে বলে জানিয়েছেন আন্দোলনরত কর্মচারীরা। বাংলাদেশ ডাকবিভাগ কর্মচারী ইউনিয়ন রেজি নং-বি ২০৩১, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদ এর কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে সারাদেশে এ আন্দোলন চলমান রয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে দিকে রৌমারী উপজেলা পোস্ট অফিসের সামন হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পোস্ট অফিসের সামনে পথসভায় আন্দোলনকারীরা বক্তব্যে বলেন, শাখা কর্মচারীরা দীর্ঘদিন ধরে শহর থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চলে ডাক বিভাগের সব ধরনের সেবা প্রদান করে আসছেন। তবে একই ধরনের দায়িত্ব পালন করলেও তারা দীর্ঘ ৫৫ বছর ধরে বেতন-ভাতা ও চাকরির মর্যাদার ক্ষেত্রে বৈষম্যের শিকার বলে দাবি করেন।
কর্মচারীদের অভিযোগ, বর্তমানে শাখা পোস্টমাস্টারসহ বিভিন্ন পদে মাসিক ভাতা মাত্র ৪ হাজার থেকে ৪ হাজার ৮৪১ টাকার মধ্যে সীমাবদ্ধ। এতে দৈনিক আয় দাঁড়ায় মাত্র ১৩৩ থেকে ১৯৫ টাকা, যা বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে পরিবার চালানোর জন্য সম্পূর্ণ অপ্রতুল। এছাড়া তারা কোনো উৎসব ভাতা বা অন্যান্য সরকারি সুযোগ-সুবিধাও পান না তারা।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ডাক বিভাগের এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারী মোঃ লিচু মিয়া, আবুল কাশেম, আবু সাঈদ, আয়েশা সিদ্দিকা, নজির হোসেন, খোকন সরকারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ডাকঘরের এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এসময় তারা আরও বলেন,আমাদের এদাবি আদায় না হওয়া পর্যন্ত এই ধর্মঘট অব্যাহত থাকবে।




