• About
  • Advertise
  • Careers
  • Contact
Friday, August 7, 2026
  • Login
No Result
View All Result
NEWSLETTER
আজবেলা
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
No Result
View All Result
আজবেলা
No Result
View All Result
Home নিউজ ডেস্ক

জামালপুরে ২০০ একর ফসলি জমি অনাবাদি, পানিবন্দি শতাধিক পরিবার।।ইউএনওর কাছে এলাকাবাসীর লিখিত আবেদন।

by আজবেলা
July 16, 2026
in নিউজ ডেস্ক
0
জামালপুরে ২০০ একর ফসলি জমি অনাবাদি, পানিবন্দি শতাধিক পরিবার।।ইউএনওর কাছে এলাকাবাসীর লিখিত আবেদন।
5
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter
মোঃ কামাল উদ্দিন জেলা প্রতিনিধি জামালপুর

একটি গুরুত্বপূর্ণ পানি নিষ্কাশন ড্রেন বন্ধ হয়ে যাওয়ায় জামালপুর সদরের হরিপুর, দড়িফতেপুর, মাছিমপুর, বগালী ও মাঝিপাড়া গ্রামের বিস্তীর্ণ এলাকা দীর্ঘদিন ধরে ভয়াবহ জলাবদ্ধতায় ভুগছে। এর ফলে প্রায় ২০০ একরের বেশি ফসলি জমি বছরের পর বছর অনাবাদি পড়ে রয়েছে। একই সঙ্গে শতাধিক পরিবার পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে।

দীর্ঘদিনের এই সংকটের স্থায়ী সমাধানের দাবিতে এলাকাবাসী জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন।

আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, বর্ষা মৌসুমে পাঁচ গ্রামের আবাদি জমি ও বসতভিটা পানিতে তলিয়ে যায়। কার্যকর পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বছরের অধিকাংশ সময় প্রায় দুই শতাধিক পরিবার জলাবদ্ধতার মধ্যে বসবাস করছে। ঘরে পানি ঢুকে পড়ায় সাপ, বিচ্ছু ও বিষাক্ত পোকামাকড়ের উৎপাত বেড়েছে। দীর্ঘদিন পানি জমে থাকায় এলাকায় জোঁকের বিস্তার ঘটেছে। পাশাপাশি পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের একটি ব্রিজ থাকলেও এর এক পাশে মাছের পুকুর এবং অন্য পাশে বসতবাড়ি নির্মাণের পাশাপাশি ড্রেনের একটি অংশ ভরাট হয়ে যাওয়ায় পানি চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে। ফলে পাঁচ গ্রামের পানি আর স্বাভাবিকভাবে নিষ্কাশিত হচ্ছে না।

বগালী গ্রামের বাসিন্দা মিজানুর রহমান (বিন্দু মাস্টার) বলেন, “আমাদের বাড়ির সামনে ড্রেন ঠিক আছে। অবশিষ্ট অংশ অন্যরা ভরাট করেছে। আমাদের কারণে ড্রেনের কোনো সমস্যা হয়নি।”

মাছিমপুর গ্রামের সাইফুল ইসলাম বলেন, “পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় পাঁচ গ্রামের মানুষ চরম দুর্ভোগে আছেন। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।”

বীর মুক্তিযোদ্ধা এমদাদ হোসেন বলেন, “পাঁচটি গ্রামের মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। সাপের পাশাপাশি বিচ্ছু পর্যন্ত বিছানায় উঠে আসে। বছরের পর বছর পানি জমে থাকায় জোঁকের উপদ্রব বেড়েছে। দ্রুত ড্রেন সংস্কার করে জলাবদ্ধতার স্থায়ী সমাধান করতে হবে।”

হরিপুর গ্রামের আব্দুল জলিল বলেন, “আগে এসব জমিতে বছরে তিনটি ফসল হতো। কিন্তু গত ১০ থেকে ১২ বছর ধরে প্রায় ২০০ একর জমি পানির নিচে থাকায় অনাবাদি হয়ে আছে। ঘরে সাপ ঢোকে, মানুষের হাতে-পায়ে ঘা হচ্ছে এবং পানিবাহিত নানা রোগ দেখা দিচ্ছে।”

এলাকাবাসীর দাবি, জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে নতুন ড্রেন নির্মাণ অথবা বিদ্যমান ড্রেন ও ব্রিজের মুখ সংস্কার করে পানি চলাচল স্বাভাবিক করা হলে দীর্ঘদিনের জলাবদ্ধতার অবসান হবে। এতে কৃষিজমি রক্ষা পাবে, কৃষি উৎপাদন বাড়বে এবং হাজারো মানুষের দুর্ভোগ লাঘব হবে।

এ বিষয়ে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব বলেন, “উপজেলা নির্বাহী অফিসার বরাবর এলাকাবাসী লিখিত অভিযোগ দিয়েছে বলে শুনেছি।

অন্যদিকে জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতার বলেন, “বিষয়টি সরেজমিনে তদন্ত করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আজবেলা

আজবেলা

Next Post
মাদারগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার সেতুর মুখ ভরাট, বন্ধ পানির প্রবাহ, ক্ষুব্ধ এলাকাবাসী লিখিত অভিযোগ।

মাদারগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার সেতুর মুখ ভরাট, বন্ধ পানির প্রবাহ, ক্ষুব্ধ এলাকাবাসী লিখিত অভিযোগ।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

টাঙ্গাইলে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের শহর ও উপজেলা নতুন কমিটি অনুমোদন।

টাঙ্গাইলে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের শহর ও উপজেলা নতুন কমিটি অনুমোদন।

10 months ago
রামপালে সামাজিক বন বিভাগের শতাধিক গাছ কেটে বিক্রির অভিযোগ 

রামপালে সামাজিক বন বিভাগের শতাধিক গাছ কেটে বিক্রির অভিযোগ 

2 years ago

Popular News

    Connect with us

    প্রকাশক ও সম্পাদক : মোঃ তুহিন হোসেন
    বার্তা সম্পাদক : বিপ্লব সাহা

    হেড অফিস: ৮২/১ রামপুরা ওয়াপদা রোড চৌধুরী টাওয়ার তৃতীয় তলা ঢাকা।
    করপোরেট অফিস : ভেরামারা,কুষ্টিয়া।
    খুলনা বিভাগীয় অফিস : ১০ ইসলাম পুরক্রস লেন দোলখোলা খুলনা ।

    রেজিস্ট্রেশন ডিএ ৩৩৪৮৯
    বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
    মোবাইল : 01301-314462
    Email : ajbelaonline@gmail.com
    ফোনঃ 01999-682425

    • About
    • Advertise
    • Careers
    • Contact

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    No Result
    View All Result
    • মুল পাতা
    • জাতীয়
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • কৃষি
    • খুন
    • চুরি
    • দুর্ঘটনা
    • ধর্ম
    • ধর্ষণ
    • মাদক
    • আরো
      • খেলাধুলা
      • আইন আদালত
      • আটক
      • অন্যান্য
        • সাহিত্য
      • অভিযোগ
      • আবহাওয়া
      • বিনোদন
      • নিউজ ডেস্ক
      • প্রাকৃতিক পরিবেশ
      • সারাদেশ
      • শিক্ষা
      • লাইফস্টাইল

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    Premium SEO Backlinks
    Premium SEO Backlinks