
মোঃ কামাল উদ্দিন জেলা প্রতিনিধি জামালপুর
জামালপুরের মাদারগঞ্জে মাদক মামলা ও পুলিশের সোর্সকে মারধরের ঘটনায় অভিযুক্ত মাদক কারবারি মোহাম্মদ মিজান কে কারাগারে পাঠিয়েছেন আদালত। আদালতে হাজিরা দিতে গেলে বিচারক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
জানা গেছে, উপজেলার ২ নম্বর কড়ইচড়া ইউনিয়নের মহিষবাথান (ইলশেমারী) এলাকার চিহ্নিত মাদক কারবারি ও ওলামা দলের পরিচয়ধারি নেতামিজান সম্প্রতি গাঁজা বিক্রির সময় পুলিশের অভিযানের টের পেয়ে এক সোর্সকে মারধর করে পালিয়ে যান। ওই অভিযানে গাঁজাসহ একজনকে আটক করে পুলিশ এবং একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইতে গেলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় বলেন, মো: মিজান মাদক মামলার পলাতক আসামি ছিল। বিজ্ঞ আদালতে হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছেন।
মাদক নির্মূলে পুলিশের অভিযান চলমান রয়েছে এবং তা অব্যাহত থাকবে।




