
মোঃ আয়নাল হক রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
“মাদকের বিরুদ্ধে বিন্দু মাত্র ছাড় নয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে,
কুড়িগ্রামে রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল হাসানুর রহমান, বিজিওএম, পিএসসি’ এর সার্বিক দিক নির্দেশনায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে (৩৫ বিজিবি) -এর অধীনস্থ বালিয়ামারী বিওপির একটি টহল দল ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে আটক করেছে। ৭জুলাই ২০২৬ তারিখ: বিকাল ০৪:০০ ঘটিকার দিকে ভারতীয় অবৈধ ৬৪ পিস ইয়াবা ট্যাবলেট ও দু”টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ দুই” আসামিকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, নং-৭৫৬৫০ নায়েক মোঃ ফরিদের নেতৃত্বে পরিচালিত টহল দল সীমান্ত পিলার ১০৭১/৪-এস থেকে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাগলাবাজার নদীরঘাট এলাকায় (জিআর নং-৮৫১১৭২, ম্যাপশিট ৭৮জি/১৫) অভিযান পরিচালনা করে। এ সময় দুইজন মাদক কারবারি কে ৬৪ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের বিবরণ:
ভারতীয় ইয়াবা ট্যাবলেট: ৬৪ পিস (মূল্য ১৯,২০০ টাকা), স্যামসাং গ্যালাক্সি A04 অ্যান্ড্রয়েড মোবাইল ফোন১টি (মূল্য ১৪,৯৯৯ টাকা), আইটেল ভিশন ৩ অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ১টি (মূল্য ৮,৭৯০ টাকা), মোট জব্দকৃত মালামালের মূল্য: ৪২,৯৮৯ (বিয়াল্লিশ হাজার নয়শত ঊননব্বই) টাকা। আটক কৃত আসামিরা হলেন,যাদুর চর ইউনিয়নের চর লাঠিয়াল ডাঙ্গা গ্রামের মৃত: তারা মিয়ার ছেলে মোঃ মানিক মিয়া (৩২), ও রাজিব পুর থানার সাজাই আনন্দ বাজার গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে সাইফুল ইসলাম(৩৬)।
বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় মাদকের সকল প্রকার পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে জামাল পুর ব্যাটালিয়ন (৩৫বিজিবি),
বিজিবি জানিয়েছে, আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।




