• About
  • Advertise
  • Careers
  • Contact
Wednesday, July 1, 2026
  • Login
No Result
View All Result
NEWSLETTER
আজবেলা
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
No Result
View All Result
আজবেলা
No Result
View All Result
Home অভিযোগ

‘দখলীয় জমিতে জবরদখল করে ঘর তোলার অভিযোগ।

by আজবেলা
July 1, 2026
in অভিযোগ
0
‘দখলীয় জমিতে জবরদখল করে ঘর তোলার অভিযোগ।
2
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা বাজারে দুই শতক জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ভূমি কর্মকর্তার তদন্ত প্রতিবেদনকে ঘিরে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। দখলে থাকা জমিকে ‘বেদখল’ দেখিয়ে মিথ্যা প্রতিবেদন দেওয়া এবং সেই প্রতিবেদনের সুযোগে জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে দাঁতভাঙ্গা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) শাহাদাত হোসেন ও স্থানীয় বাসিন্দা সফিয়ার রহমানের বিরুদ্ধে।

ভুক্তভোগী মো. আব্দুর রফিক সহকারী কমিশনার (ভূমি) বরাবর দেওয়া লিখিত আবেদনে দাবি করেন, ২০০৩ সালে ১৮৫৮ ও ১৮৫৯ নম্বর দলিলমূলে দুই শতক জমি ক্রয় করে সেখানে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। দীর্ঘদিন ধরে তিনি ওই জমিতে ব্যবসা পরিচালনা করছেন এবং নিয়মিত সরকারি খাজনা পরিশোধ করে আসছেন। বর্তমানে সেখানে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রমও পরিচালিত হচ্ছে।

তার অভিযোগ, জমিটি দখলের উদ্দেশ্যে সফিয়ার রহমান ও তার সহযোগীরা আদালতে বিচারাধীন বিরোধের সুযোগ নেন। মামলার তদন্তে দায়িত্বপ্রাপ্ত তহশিলদার শাহাদাত হোসেন সরেজমিনে প্রকৃত অবস্থা যাচাই না করে জমিটিকে তার দখলে নেই এবং সেখানে বিবাদীপক্ষের বসতবাড়ি রয়েছে—এমন প্রতিবেদন দেন। ওই প্রতিবেদনের পরই জোরপূর্বক জমি দখল করে ঘর নির্মাণ করা হয় বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগী আব্দুর রফিক বলেন, “আমার নামে বৈধ দলিল, নামজারি ও নিয়মিত খাজনা পরিশোধের সব কাগজপত্র রয়েছে। দীর্ঘদিন ধরে আমি জমিটি ভোগদখলে রেখে ব্যবসা পরিচালনা করে আসছি। সেখানে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রমও চলছে। তারপরও তদন্ত প্রতিবেদন দিয়ে জোরপূর্বক আমার জমি দখল করা হয়েছে। এখন আমি কার কাছে বিচার চাইব? আমি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”

স্থানীয় বাসিন্দা বেনেজীর, মোন্তাজ আলী ও আশরাফুল বলেন, প্রায় ১৫ থেকে ২০ বছর ধরে রফিককে ওই জমি ভোগদখল করতে দেখেছেন। সম্প্রতি সফিয়ার রহমান ও তার ছেলেরা এসে জোরপূর্বক ঘর নির্মাণ শুরু করেন বলে তাদের দাবি।

স্থানীয় বাসিন্দা আকবর আলী বলেন, “অনেক বছর ধরে এই জমিতে রফিকের ব্যবসা ও ব্যাংকের কার্যক্রম চলছে। এরপরও কীভাবে প্রতিবেদনে দখল নেই দেখানো হলো, সেটাই প্রশ্ন।”

প্রতিবেদনের সত্যতা যাচাইয়ের অংশ হিসেবে অভিযুক্ত সফিয়ার রহমান ও তার ছেলের কাছে নামজারি এবং মালিকানার দাবির পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাওয়া হলে তাৎক্ষণিকভাবে তারা কোনো দলিলপত্র দেখাতে পারেননি।

এ বিষয়ে জানতে চাইলে দাঁতভাঙ্গা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) শাহাদাত হোসেন বলেন, “আমার সহকারী ভুল করে আমার নামে রিপোর্ট দিয়েছে। আমি সরেজমিনে দেখতে যাইনি।” নামজারি ও ব্যাংকের স্থাপনা থাকা সত্ত্বেও প্রতিবেদনে দখল নেই কেন—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেব না। ইউএনও বা এসিল্যান্ডকে বলেন, যা করার তারা করবে।”

এদিকে অভিযুক্ত সফিয়ার রহমানের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

ভুক্তভোগী আব্দুর রফিক নিরপেক্ষ কর্মকর্তার মাধ্যমে পুনঃতদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে রৌমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান বলেন, “আমি একটি সভার কাজে কুড়িগ্রামে এসেছি। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।”

আজবেলা

আজবেলা

Next Post
মাধবপুরে র‍্যাবের অভিযানে ৫৫ কেজি গাঁজাসহ আটক ২ 

মাধবপুরে র‍্যাবের অভিযানে ৫৫ কেজি গাঁজাসহ আটক ২ 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

হবিগঞ্জ মাধবপুরে বালুর ট্রাক্টর থেকে পড়ে হেলপার নিহত 

হবিগঞ্জ মাধবপুরে বালুর ট্রাক্টর থেকে পড়ে হেলপার নিহত 

2 years ago
আজ ১০ই মহররম,পবিত্র আশুরা।

আজ ১০ই মহররম,পবিত্র আশুরা।

2 years ago

Popular News

    Connect with us

    প্রকাশক ও সম্পাদক : মোঃ তুহিন হোসেন
    বার্তা সম্পাদক : বিপ্লব সাহা

    হেড অফিস: ৮২/১ রামপুরা ওয়াপদা রোড চৌধুরী টাওয়ার তৃতীয় তলা ঢাকা।
    করপোরেট অফিস : ভেরামারা,কুষ্টিয়া।
    খুলনা বিভাগীয় অফিস : ১০ ইসলাম পুরক্রস লেন দোলখোলা খুলনা ।

    রেজিস্ট্রেশন ডিএ ৩৩৪৮৯
    বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
    মোবাইল : 01301-314462
    Email : ajbelaonline@gmail.com
    ফোনঃ 01999-682425

    • About
    • Advertise
    • Careers
    • Contact

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    No Result
    View All Result
    • মুল পাতা
    • জাতীয়
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • কৃষি
    • খুন
    • চুরি
    • দুর্ঘটনা
    • ধর্ম
    • ধর্ষণ
    • মাদক
    • আরো
      • খেলাধুলা
      • আইন আদালত
      • আটক
      • অন্যান্য
        • সাহিত্য
      • অভিযোগ
      • আবহাওয়া
      • বিনোদন
      • নিউজ ডেস্ক
      • প্রাকৃতিক পরিবেশ
      • সারাদেশ
      • শিক্ষা
      • লাইফস্টাইল

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    Premium SEO Backlinks
    Premium SEO Backlinks