
আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি:
পাবনা জেলা পুলিশের এক সদস্য কনস্টেবল থেকে সহকারী উপ-পরিদর্শক—এএসআই (নিঃ) পদে পদোন্নতি পেয়েছেন। আজ শনিবার (১৩ জুন) পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সদ্য পদোন্নতিপ্রাপ্ত এই পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।
পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন পাবনা জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মোঃ ছুফি উল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোঃ রেজিনুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
র্যাংক ব্যাজ পরানো শেষে পুলিশ সুপার মহোদয় পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। সেই সাথে নতুন পদে আরও নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সাথে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যও তার এই অর্জনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।




