• About
  • Advertise
  • Careers
  • Contact
Wednesday, June 10, 2026
  • Login
No Result
View All Result
NEWSLETTER
আজবেলা
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
No Result
View All Result
আজবেলা
No Result
View All Result
Home নিউজ ডেস্ক

বেড়া কাজীপাড়ায় পুকুরপাড়ে অবৈধ মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জরিমানা।

by আজবেলা
May 21, 2026
in নিউজ ডেস্ক
0
বেড়া কাজীপাড়ায় পুকুরপাড়ে অবৈধ মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জরিমানা।
5
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter
আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি:

পাবনার বেড়ায় ফসলি জমির পাশে পুকুরপাড় থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করেছে বেড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

আজ ২০ মে (বুধবার), উপজেলার কাজীপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বেড়া উপজেলার খানপুরা গ্রামের বাসিন্দা মোঃ দেলোয়ার হোসেন (পিতা: আইয়ুব আলী) নামে হাতেনাতে আটক করা হয়।

আদালত সূত্রে জানা যায়, কাজীপাড়া এলাকার আবদুর রউফের বাড়ির পাশে হালিম মোল্যার পুকুরপাড়ে ফসলি জমি হুমকিতে ফেলে ‘ভেক্যু’ (মাটি কাটার যন্ত্র) দিয়ে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে আকস্মিক অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

অভিযান টের পেয়ে অভিযুক্ত দেলোয়ার হোসেন পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড আমিরুল ইসলাম নিজের জীবন ঝুঁকিতে ফেলে অসীম সাহসিকতার সাথে তাকে জাপটে ধরে আটকে রাখেন। পরবর্তীতে এসআই আব্দুল লতিফ মিয়ার নেতৃত্বে আমিনপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

জিজ্ঞাসাবাদে আটক দেলোয়ার হোসেন স্বীকার করেন যে, তিনি মূলত বাতেন ফকির নামের এক ব্যক্তির নির্দেশে মাটি কাটছিলেন। পুকুর মালিকদের সাথে বাতেন ফকিরের মাটি কাটার চুক্তি রয়েছে। এদিকে প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, গত সাতদিন ধরে ওই স্থান এবং সংলগ্ন রাস্তা থেকে দেদারসে মাটি কাটা হচ্ছিল, যার ফলে আশেপাশের ফসলি জমি ও রাস্তাঘাট মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।

আইনি বিধান: বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(ছ) ধারা অনুযায়ী ফসলি জমির আশেপাশে থেকে মাটি কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া ৭ এর (ক) ধারার ‘গ’ উপধারা মোতাবেক, আশেপাশের ফসলি জমির ক্ষতি করে এমন ব্যক্তিমালিকানাধীন জায়গা থেকেও মাটি কাটা যাবে না। নিজস্ব জরুরি প্রয়োজনে কাটতে হলেও উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) পূর্বানুমতি বাধ্যতামূলক। এক্ষেত্রে কোনো অনুমতি নেওয়া হয়নি।

অভিযোগসমূহ প্রান্তিপ্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী দেলোয়ার হোসেনকে এক লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে শাস্তির আদেশ দেন। এসময় তিনি বলেন, ফসলি জমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে জনস্বার্থে এই ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

আজবেলা

আজবেলা

Next Post
টাঙ্গাইলে কালের গর্ভে বিলীন হচ্ছে ঐতিহ্যবাহী পাটি শিল্প।

টাঙ্গাইলে কালের গর্ভে বিলীন হচ্ছে ঐতিহ্যবাহী পাটি শিল্প।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

ভারতীয় দুই বন্য হাতির আক্রমণে প্রতিবন্ধী যুবক নিহত

ভারতীয় দুই বন্য হাতির আক্রমণে প্রতিবন্ধী যুবক নিহত

2 years ago
জামালপুরের মাদারগঞ্জে উঠান বৈঠক ও বিট পুলিশিং সমাবেশ।

জামালপুরের মাদারগঞ্জে উঠান বৈঠক ও বিট পুলিশিং সমাবেশ।

6 months ago

Popular News

    Connect with us

    প্রকাশক ও সম্পাদক : মোঃ তুহিন হোসেন
    বার্তা সম্পাদক : বিপ্লব সাহা

    হেড অফিস: ৮২/১ রামপুরা ওয়াপদা রোড চৌধুরী টাওয়ার তৃতীয় তলা ঢাকা।
    করপোরেট অফিস : ভেরামারা,কুষ্টিয়া।
    খুলনা বিভাগীয় অফিস : ১০ ইসলাম পুরক্রস লেন দোলখোলা খুলনা ।

    রেজিস্ট্রেশন ডিএ ৩৩৪৮৯
    বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
    মোবাইল : 01301-314462
    Email : ajbelaonline@gmail.com
    ফোনঃ 01999-682425

    • About
    • Advertise
    • Careers
    • Contact

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    No Result
    View All Result
    • মুল পাতা
    • জাতীয়
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • কৃষি
    • খুন
    • চুরি
    • দুর্ঘটনা
    • ধর্ম
    • ধর্ষণ
    • মাদক
    • আরো
      • খেলাধুলা
      • আইন আদালত
      • আটক
      • অন্যান্য
        • সাহিত্য
      • অভিযোগ
      • আবহাওয়া
      • বিনোদন
      • নিউজ ডেস্ক
      • প্রাকৃতিক পরিবেশ
      • সারাদেশ
      • শিক্ষা
      • লাইফস্টাইল

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    Premium SEO Backlinks
    Premium SEO Backlinks