• About
  • Advertise
  • Careers
  • Contact
Thursday, June 25, 2026
  • Login
No Result
View All Result
NEWSLETTER
আজবেলা
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
No Result
View All Result
আজবেলা
No Result
View All Result
Home নিউজ ডেস্ক

মৃত লাশ কবর দিতে বাধা দেয়ার মতো অমানবিক ঘটনার সাক্ষী হল বেড়ার তারাপুর বাসী।

by আজবেলা
May 8, 2026
in নিউজ ডেস্ক
0
মৃত লাশ কবর দিতে বাধা দেয়ার মতো অমানবিক ঘটনার সাক্ষী হল বেড়ার তারাপুর বাসী।
10
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter
আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি:

মৃত লাশ নিজ গ্রামের কবরস্থানে কবর দিতে না দেয়ার মতো অমানবিক ঘটনা ঘটেছে পাবনার বেড়া উপজেলার তারাপুর গ্রামে।পাবনার বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের তারাপুর গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক (৭০), পিতাঃ মৃত. ইসহাক আলী, নতুন ভারেঙ্গা ইউনিয়নের নেওলাইপাড়া গ্রামে তার শশুর বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুর পর তার আত্মীয়-স্বজন মৃত. আব্দুর রাজ্জাককে নিজ গ্রামে তারাপুর কবরস্থানে তাকে দাফন করার জন্য গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের নিকট মানবিক সহযোগিতা কামনা করেন। অনেক অনুনয় বিনয় করে কোনভাবেই মৃতের আত্মীয়-স্বজন সেখানে কবর দেয়ার অনুমতি তো পায়ই না বরং লাশ নিয়ে আসলে বিভিন্ন ধরনের হুমকিও প্রদান করা হয়। এমতাবস্থায় কোন উপায় না পেয়ে বাধ্য হয়ে আব্দুর রাজ্জাকের শশুর বাড়ির এলাকার লেওলাইপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত লাশকে কবর দিতে না দেওয়ার মত এমন জঘন্য ঘটনায় আশেপাশের এলাকাবাসী চরম হতাশ।

মৃত. আব্দুর রাজ্জাকের বড় ছেলে হাসান অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, আমার বাবা আজ দুনিয়া ছেড়ে চলে গেছেন, তার পিতা, মাতা, আত্মীয়-স্বজন যে কবরে শুয়ে আছেন সেই কবরেও আমার বাবাকে কবরস্থ করতে পারলাম না এই কষ্টের কথা কাকে বলবো, কার কাছে এই বিচারের ভার দেব? তিনি আরো বলেন, গ্রামের প্রধানদের কাছে মানবিক আবেদন করেও কোন লাভ হয়নি, তাই বাধ্য হয়ে নানার বাড়ি এলাকায় আমার বাবাকে কবর দিতে হলো।

গত বছর ২৫ জুলাই, ২০২৫, মসজিদ কে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্য মারামারি হয়।মারামারিতে বেশ কয়েকজন আহত হলে তাদের মধ্য একগ্রুপের ২ জন ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়। মামলার আসামি হয়ে গ্রেফতারি এড়াতে একপক্ষ এলাকা থেকে আত্মগোপনে চলে যায়। সেই মৃত্যুর ঘটনা কে কেন্দ্র করে নিহত পক্ষের লোকজন প্রায় পুরুষ শূন্য অপর পক্ষের লোকদের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাত করে। আইন শৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছাতে পৌঁছাতে হামলার শিকার বাড়িগুলো পুড়ে ভৎস হয়ে যায় এবং তাদের বাড়িতে থাকা গরু, গরুর বাছুর সহ অন্যান্য জিনিস লুটপাট চালানো হয়। এরপর থেকে আর কেউ বাড়ি ফিরে যাওয়ার সাহস পায়নি। এমন কি প্রশাসনের চেষ্টাতেও এই ঘটনার সমাধান করা সম্ভব হয়নি।

জানাযায় উপস্থিত গত বছর ঘটে যাওয়া হত্যা মামলার এক নম্বর আসামি মোঃ মমিনুল ইসলাম বলেন, হিংসা-বিদ্বেষ, ঝগড়া, মারামারি, হত্যা এগুলো কখনো শান্তি দিতে পারে না, অনেক হয়েছে এবার আমরা মুক্তি চাই। সাত মাস আগে মামলা থেকে জামিন নিলেও নানান ভয়-ভীতি দেখানোর কারণে এখনো আমরা কেউ বাড়িতে যেতে পারিনি। শেষ বয়সে নিজের এলাকায় ফিরে গিয়ে নিজের বাড়িতে বসবাস করতে চাই।

এই মামলার আসামির অনেকেই বলেন, দেশে কি কেউ নেই যে এই সমস্যার সমাধান করে দিতে পারবে, কতদিন আর আমরা এভাবে ভাসমান হয়ে ঘুরে বেড়াবো। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হস্তক্ষেপে প্রশাসনের সহযোগিতায় যত দ্রুত সম্ভব তারা যাতে নিজ গ্রামে ফিরে যেতে পারেন সেজন্য মানবিক আবেদন জানান গ্রামবাসী।

আজবেলা

আজবেলা

Next Post
টাঙ্গাইলে রেড ক্রিসেন্টের সহায়তা উপকারভোগীদের মাঝে চেক ও নগদ অর্থ বিতরণ।

টাঙ্গাইলে রেড ক্রিসেন্টের সহায়তা উপকারভোগীদের মাঝে চেক ও নগদ অর্থ বিতরণ।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

লামায় তিনদিন পর নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার।

লামায় তিনদিন পর নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার।

1 year ago
বাগেরহাটে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস এর ঈদ পূর্নমিলনী ও মিলন মেলা অনুষ্ঠিত।

বাগেরহাটে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস এর ঈদ পূর্নমিলনী ও মিলন মেলা অনুষ্ঠিত।

2 years ago

Popular News

    Connect with us

    প্রকাশক ও সম্পাদক : মোঃ তুহিন হোসেন
    বার্তা সম্পাদক : বিপ্লব সাহা

    হেড অফিস: ৮২/১ রামপুরা ওয়াপদা রোড চৌধুরী টাওয়ার তৃতীয় তলা ঢাকা।
    করপোরেট অফিস : ভেরামারা,কুষ্টিয়া।
    খুলনা বিভাগীয় অফিস : ১০ ইসলাম পুরক্রস লেন দোলখোলা খুলনা ।

    রেজিস্ট্রেশন ডিএ ৩৩৪৮৯
    বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
    মোবাইল : 01301-314462
    Email : ajbelaonline@gmail.com
    ফোনঃ 01999-682425

    • About
    • Advertise
    • Careers
    • Contact

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    No Result
    View All Result
    • মুল পাতা
    • জাতীয়
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • কৃষি
    • খুন
    • চুরি
    • দুর্ঘটনা
    • ধর্ম
    • ধর্ষণ
    • মাদক
    • আরো
      • খেলাধুলা
      • আইন আদালত
      • আটক
      • অন্যান্য
        • সাহিত্য
      • অভিযোগ
      • আবহাওয়া
      • বিনোদন
      • নিউজ ডেস্ক
      • প্রাকৃতিক পরিবেশ
      • সারাদেশ
      • শিক্ষা
      • লাইফস্টাইল

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    Premium SEO Backlinks
    Premium SEO Backlinks