
মোঃ আয়নাল হক রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে, কুড়িগ্রামের জেলার রৌমারী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০ দিকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে এক র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতাল চত্তরে এসে র্যালি শেষ হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে রৌমারী উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা মো: আব্দুস সামাদ,রৌমারী থানার অফিসার ইনচার্জ মো : কাওসার আলী , উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব মো. শাহিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাক সহ এসিএফের কর্মকর্তা কর্মচারী,জনপ্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ।
উক্ত আলোচনা সভা সঞ্চালনা করেন এসিএফ এর ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মো, মোতাহার হোসেন।



