
রৌমারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধি:
রৌমারী উপজেলার সায়দাবাদে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে একই পরিবারে স্বামী, স্ত্রী আহত- ২ ব্যাক্তিরা হলেন যাদুর ইউনিয়নের মূত্য বাহেজ উদ্দিনের ছেলে নাজিম উদ্দীন( ৪৫) স্ত্রী কামরুন্নাহার( ৩২) স্বামী নাজিম উদ্দীন। বিগত সোমবার সকালে রৌমারী উপজেলার যাদুর ইউনিয়নের ছায়দাবাদ মাষ্টার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নাজিম উদ্দীন বলেন আমি ৯৪ শতাংশ জমি ক্রয় করি আমার মায়ের কাছে থেকে। আমি যখন প্রবাসে ছিলাম তখন আমার জমিতে আত্মীয়তার সূত্রে আমার জমিতে উঠালি হিসাবে থাকতে দিয়ে ছিলাম । কামরুন্নাহার বলেন আমার শুশুর বাড়িতে জায়গা না হওয়ার কারণে দেবর ও ননদের নির্যাতনে আমাদের ওখানে আর থাকা হলো না, তাই আমরা সরে আসতে বাধ্য হলাম । গতকাল সকালে আমার বাড়ির কাজের জন্য মিস্ত্রি আসে টিওবয়েল টয়লেটে করার জন্য কিন্তু যায় গা কম হওয়ার কারণে বাড়ির উত্তর পাশে বাহির বেরা সরাতে গেলে তখন আকবর হোসেনের ছেলে শাহজাহান মিয়া ও নুরুল ইসলাম আমাদের কে এলোপাতাড়ি মারপিট করে করে। তখন আমরা চিৎকার করে মাটিতে লুঠিয়ে পরিলে পরে স্থানীয় লোকজন আমাদের উদ্দার করে ও প্রাণনাশের হুমকি প্রদান করে । এ বিষয়ে পূর্বে কয়েকটা সালিশ হয়েছে, দেওয়ানি মাতব্বরের মাধ্যমে তাদের কে জমি ছেড়ে দিতে বললে জমি ছেড়ে দেয় দিচ্ছি বলিয়া দেয় না।
সাংবাদিকের সাক্ষাৎকারে শাহাজাহান আলীর কাছে জানতে চাইলে, তার বক্তব্য বলে আমি গত কয়েক বছর ধরে আমি এই বাড়িতে টাকা বাইনাপত্র দিয়ে থাকি আমার মাটি ভরাটের টাকা দিলে আমরা এই বসতভিটা থেকে সরে যাবো।




