• About
  • Advertise
  • Careers
  • Contact
Wednesday, April 1, 2026
  • Login
No Result
View All Result
NEWSLETTER
আজবেলা
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
No Result
View All Result
আজবেলা
No Result
View All Result
Home নিউজ ডেস্ক

মানিকগঞ্জে তালাবদ্ধ ঘরের ভেতর থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার।

by আজবেলা
January 12, 2026
in নিউজ ডেস্ক
0
মানিকগঞ্জে তালাবদ্ধ ঘরের ভেতর থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার।
4
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter
মোঃ আশরাফুল ইসলাম, স্টাফ রিপোর্টার.

মানিকগঞ্জে বাইরে থেকে তালাবদ্ধ একটি ঘরের ভেতর থেকে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত নারীর নাম মোছা. নুরজাহান (৫৫)। তিনি মানিকগঞ্জ পৌর এলাকার পৌলি গ্রামের বাসিন্দা ও আবুল খায়েরের স্ত্রী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার (১১ই জানুয়ারি) সারাদিন মায়ের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন নুরজাহানের মেয়ে কাজল। এতে তিনি উদ্বিগ্ন হয়ে প্রতিবেশীদের বিষয়টি জানান। তখন প্রতিবেশীরা জানান, নুরজাহানের বসতঘরে বাইরে থেকে তালা লাগানো রয়েছে।

রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে কাজল ধামরাই থেকে বাড়িতে এসে তালা খুলে ঘরের ভেতরে প্রবেশ করলে মেঝেতে পড়ে থাকা মায়ের রক্তাক্ত মরদেহ দেখতে পান। নুরজাহানের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল এবং তার গলায় ওড়না পেঁচানো অবস্থায় পাওয়া যায়।

খবর পেয়ে রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে মানিকগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। এ সময় ঘরের ভেতরের আসবাবপত্র ও জামাকাপড় এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়, যা ঘটনার রহস্য আরও ঘনীভূত করে।

পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ বিষয়ে মানিকগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আমিনুল ইসলাম বলেন,“মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

ঘটনাটি আত্মহত্যা, না কি পরিকল্পিত হত্যাকাণ্ড-তা নিয়ে এলাকায় চলছে নানা জল্পনা-কল্পনা। বাইরে থেকে তালাবদ্ধ ঘর, মাথায় আঘাতের চিহ্ন ও ঘরের ভেতরের এলোমেলো অবস্থা-সব মিলিয়ে মৃত্যু রহস্য আরও ঘনীভূত হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে প্রযুক্তিগত বিশ্লেষণের পাশাপাশি মাঠপর্যায়ের তদন্ত জোরদার করা হয়েছে। তদন্ত শেষে এই রহস্যজনক মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন হবে বলে আশাবাদী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজবেলা

আজবেলা

Next Post
রৌমারী সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে যায় ভারতী রক্ষী বাহিনী বিএসএফ।

রৌমারী সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে যায় ভারতী রক্ষী বাহিনী বিএসএফ।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

টাঙ্গাইল পাসপোর্ট অফিসের উপসহকারী নাজমুলের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ।

টাঙ্গাইল পাসপোর্ট অফিসের উপসহকারী নাজমুলের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ।

12 months ago
মিরপুরের ঝিলপাড় বস্তিতে আগুন,নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট।

মিরপুরের ঝিলপাড় বস্তিতে আগুন,নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট।

2 years ago

Popular News

    Connect with us

    প্রকাশক ও সম্পাদক : মোঃ তুহিন হোসেন
    বার্তা সম্পাদক : বিপ্লব সাহা

    হেড অফিস: ৮২/১ রামপুরা ওয়াপদা রোড চৌধুরী টাওয়ার তৃতীয় তলা ঢাকা।
    করপোরেট অফিস : ভেরামারা,কুষ্টিয়া।
    খুলনা বিভাগীয় অফিস : ১০ ইসলাম পুরক্রস লেন দোলখোলা খুলনা ।

    রেজিস্ট্রেশন ডিএ ৩৩৪৮৯
    বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
    মোবাইল : 01301-314462
    Email : ajbelaonline@gmail.com
    ফোনঃ 01999-682425

    • About
    • Advertise
    • Careers
    • Contact

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    No Result
    View All Result
    • মুল পাতা
    • জাতীয়
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • কৃষি
    • খুন
    • চুরি
    • দুর্ঘটনা
    • ধর্ম
    • ধর্ষণ
    • মাদক
    • আরো
      • খেলাধুলা
      • আইন আদালত
      • আটক
      • অন্যান্য
        • সাহিত্য
      • অভিযোগ
      • আবহাওয়া
      • বিনোদন
      • নিউজ ডেস্ক
      • প্রাকৃতিক পরিবেশ
      • সারাদেশ
      • শিক্ষা
      • লাইফস্টাইল

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In