
হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।।
বাগেরহাট মহাসড়ক সংলগ্ন বারাকপুর চুনাখোলা শ্মশান ঘাটের পাশে পরিত্যক্ত শুটকি পল্লী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছেন পুলিশ
রবিবার (৫ই মে )বেলা বারোটায় স্থানীয়রা লাশ টি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ,পুলিশ এসে লাশটি উদ্ধার করে ।
স্থানীয়রা জানান ,
বেলা বারোটার দিকে ঘেরের কর্মচারী বলে ঘেরের পাশে শুটকি পল্লীতে একটি লাশ দেখা যাচ্ছে ।
বিষয়টি বাগেরহাট মডেল থানা কে অবহিত করলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ,ধারণা করা হচ্ছে ১০-১২ দিন পূর্বে হত্যা করে ,এখানে লাশটি ফেলে গেছে ।লাশটি পচে,গলে, গেছে, গায়ের পোশাক কিংবা চেহারা দেখে স্থানীয় কেউ বলে মনে হচ্ছে না। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান , খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল , পরবর্তীতে লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




