• About
  • Advertise
  • Careers
  • Contact
Monday, May 11, 2026
  • Login
No Result
View All Result
NEWSLETTER
আজবেলা
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
No Result
View All Result
আজবেলা
No Result
View All Result
Home নিউজ ডেস্ক

কালিহাতীতে রাতের আঁধারে কৃষি জমির মাটি যাচ্ছে ইটভাটায়,নীরব প্রশাসন

by আজবেলা
March 3, 2024
in নিউজ ডেস্ক
0
কালিহাতীতে রাতের আঁধারে কৃষি জমির মাটি যাচ্ছে ইটভাটায়,নীরব প্রশাসন
3
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

জেলা প্রতিনিধি টাঙ্গাইলঃ

টাঙ্গাইলের কালিহাতীতে রাতের আঁধারে কৃষি জমি থেকে মাটি কেটে নিচ্ছে স্থানীয় স্বর্না ইটভাটায়। এতে হুমকির মুখে পড়েছে আবাদি জমি। সেই সঙ্গে প¦র্শ্ববর্তী জমি জমির মালিকদের মাঝে ভাঙন আতঙ্ক ছড়িয়ে পড়ছে। স্থানীয়রা জানায় প্রশাসনের কাছে বিচার চেয়েও কোন প্রতিকার পাচ্ছিনা। অন্যদিকে ইটভাটার ম্যানেজার তারা মিয়া জানায় প্রশাসনকে ম্যানেজ করেই কৃষি জমির মাটি কাটা হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার নারান্দিয়া ইউনিয়নের সিঙ্গুরিয়া নিকরাইল আঞ্চলিক সড়কের কাচিনা গ্রামে কয়েক একর কৃষি জমিতে দুইটি ভেকু মেশিন বসিয়ে ১০-১২ ফুট গভীর করে মাটি কাটছে। মাটি কেটে শত-শত ড্রাম ট্রাক দিয়ে ইটভাটায় নেয়া হচ্ছে। বেপরোয়া গতির ড্রাম ট্রাক চলাচলের কারণে ওই সড়ক দিয়ে সাধারণ মানুষের চলাফেরা ব্যাপক কষ্টদায়ক হয়ে পড়েছে। এছাড়াও ড্রাম ট্রাকের বিকট শব্দে অতিষ্ঠ হয়ে পড়ছে স্থানীয়রা। তারা জানায় কৃষি জমিতে মাটি কাটার ফলে একদিকে যেমন আবাদ কমছে,অপরদিকে সরকারের কোটি টাকার সড়কটি খানা খন্দে পরিনত হচ্ছে।

স্থানীয় কলেজ পড়–য়া একাদিক শিক্ষার্থী জানায়, সিঙ্গুরিয়া- নিকরাইলের সড়কটি দিয়ে দশ গ্রামের সাধারণ মানুষের চলাফেরা। সড়কটি চাপা হওয়ায় মাটি ভর্তি ড্রাম চললে অন্য কোন যানবাহন যেমন ভ্যান অটোরিকসা চলাচল করতে পারছে না। প্রতিনিয়তই দুর্ঘটনার কবলে পড়ছে সাধারণ মানুষ।। তারা আরো জানায় ড্রাম ট্রাক চলাচলের কারণে গত শনিবার রাতে তাদের বন্ধুকে দুর্ঘটনার কবলে পড়তে হয়। পরে এলাকার যুব সমাজ মাটির গাড়ী চলাচল বন্ধ করে দেয়। এ নিয়ে মাটি ব্যবসায়ী স্বর্না ইটভাটার ম্যানেজার তাদের হুমকি দেয়। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা রয়েছে যুব সমাজের মধ্যে।

নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানায়, স্বর্না ভাটার ম্যানেজার তারা মিয়া প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে সাহস পায়না। কেউ প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলার ভয় দেখায়। এছাড়াও ম্যানেজার তার মিয়ার ভাই এলাকায় প্রভাবশালী তাকে দিয়েই প্রথমে অভাবী কৃষকের নিকট থেকে একটি জমি ক্রয় করে। সেখান থেকে এতটাই গভীর করে মাটি কাটে যে পাশের জমির মালিকরা পরে মাটি বিক্রি করতে বাধ্য হয়। তারা জানায় এই চক্রটি দীর্ঘদিন ধরে অসহায় কৃষকেদের নানা প্রলভোন দিয়ে কৃষি জমির মাটি লুটে নিচ্ছে। তারা প্রশাসনের সাথে আতাত করে মাটি কাটায়। তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা হয়না। এছাড়াও স্বর্না ভাটায় কয়লার পরিবর্তে দিনরাত কাঠ পুড়াচ্ছে। দেখার যেন কেউ নেই।

নারান্দিয়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আজিজুল হক বলেন, রাতের আঁধারে কৃষি জমি থেকে মাটি কেটে শত-শত ড্রাম ট্রাক দিয়ে ভাটায় নেয় মাটি ব্যবসায়ীরা। ট্রাক চলাচলের কারণে সড়ক দিয়ে গ্রামের মানুষ সঠিকভাবে চলাফেরা করতে পারছেনা। আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে গ্রামবাসীদের। মাটির গাড়ী চলাচলে বাঁধা দিতে গেলে মাটি

ব্যবসায়ীরা প্রাণনাশের হুমকি দেয়। তিনি আরো জানায় এ বিষয়ে প্রতিকার চেয়ে তিনি প্রশাসনের নিকট অভিযোগ দিয়েছেন।

নারান্দিয়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মো. মাসুদুল হক তালুকদার জানান, এ বিষয়ে তিনি আইশৃংখলা মিটিংয়ে একাধিকবার উথ্যাপন করেছেন। কোন পদক্ষেপ ও মাটি কাটা বন্ধ না হওয়ায় হতাশ তিনি।

এ বিষয়ে কালিহাতী সহকারী কমিশনার(ভুমি) মো. সিফাত-বীন-সাদেক জানায় রাতের আঁধারে কৃষি জমিতে মাটি কাটার বিষয়টি সর্ম্পকে তিনি অবগত নন। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

আজবেলা

আজবেলা

Next Post
বাগেরহাট মোরেলগঞ্জে স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১

বাগেরহাট মোরেলগঞ্জে স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

তিন দিনে সফরে সাজেক পৌঁছেছেন রাষ্ট্রপতি, থাকবেন ১২ ফেব্রুয়ারি পর্যন্ত

তিন দিনে সফরে সাজেক পৌঁছেছেন রাষ্ট্রপতি, থাকবেন ১২ ফেব্রুয়ারি পর্যন্ত

2 years ago
ভেড়ামারা উপজেলা প্রশাসনের সার্বিক নির্দেশনায় রাতের অন্ধকারে নির্মাণ কৃত অবৈধ স্হাপনা উচ্ছেদ।

ভেড়ামারা উপজেলা প্রশাসনের সার্বিক নির্দেশনায় রাতের অন্ধকারে নির্মাণ কৃত অবৈধ স্হাপনা উচ্ছেদ।

2 years ago

Popular News

    Connect with us

    প্রকাশক ও সম্পাদক : মোঃ তুহিন হোসেন
    বার্তা সম্পাদক : বিপ্লব সাহা

    হেড অফিস: ৮২/১ রামপুরা ওয়াপদা রোড চৌধুরী টাওয়ার তৃতীয় তলা ঢাকা।
    করপোরেট অফিস : ভেরামারা,কুষ্টিয়া।
    খুলনা বিভাগীয় অফিস : ১০ ইসলাম পুরক্রস লেন দোলখোলা খুলনা ।

    রেজিস্ট্রেশন ডিএ ৩৩৪৮৯
    বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
    মোবাইল : 01301-314462
    Email : ajbelaonline@gmail.com
    ফোনঃ 01999-682425

    • About
    • Advertise
    • Careers
    • Contact

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    No Result
    View All Result
    • মুল পাতা
    • জাতীয়
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • কৃষি
    • খুন
    • চুরি
    • দুর্ঘটনা
    • ধর্ম
    • ধর্ষণ
    • মাদক
    • আরো
      • খেলাধুলা
      • আইন আদালত
      • আটক
      • অন্যান্য
        • সাহিত্য
      • অভিযোগ
      • আবহাওয়া
      • বিনোদন
      • নিউজ ডেস্ক
      • প্রাকৃতিক পরিবেশ
      • সারাদেশ
      • শিক্ষা
      • লাইফস্টাইল

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In