• About
  • Advertise
  • Careers
  • Contact
Monday, May 11, 2026
  • Login
No Result
View All Result
NEWSLETTER
আজবেলা
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
No Result
View All Result
আজবেলা
No Result
View All Result
Home নিউজ ডেস্ক

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে,আগুন লাগার কারণ জানতে বন বিভাগে ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন।

by আজবেলা
May 5, 2024
in নিউজ ডেস্ক
0
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে,আগুন লাগার কারণ জানতে বন বিভাগে ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন।
4
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।।

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পূর্ব সুন্দরবনের প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে ভয়াবাহ অগ্নিকান্ডের ঘটনার ২০ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।রবিবার (৫ মে) সুন্দরবনে অগ্নিকাণ্ডের বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।গতো শনিবার (৪ মে) বিকেল সাড়ে ৩টার দিকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া টহল ফাঁড়ি সংলগ্ন গহিন বনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।আগুন লাগার খবর পেয়ে গতকাল সন্ধ্যায় ফায়ার সার্ভিস এলেও কিছু কারণে আগুন নেভানোর কাজ শুরু করতে না পেরে। রবিবার ভোর থেকে আগুন নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।পানির সহজলভ্যতা না থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মীরা।এদিকে বিবৃতিতে আরও জানানো হয়,আগুন গাছের ওপর বা ডালপালায় বিস্তৃত হয়নি, শুধুমাত্র মাটির ওপর বিক্ষিপ্তভাবে বিস্তৃত হয়েছে। প্রধানমন্ত্রী বিষয়টি সম্পর্কে অবহিত আছেন এবং নিয়মিত খোঁজ-খবর রাখছেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী এবং মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ সুন্দরবনের আগুন নির্বাপণ কর্মকাণ্ড সার্বক্ষণিকভাবে তদারকি ও সমন্বয় করছেন।এছাড়াও ঘটনাস্থলে বন বিভাগের পাশাপাশি ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট, নৌবাহিনী, পুলিশ, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, সিপিজি, স্বেচ্ছাসেবক ও স্থানীয় জনগণ অগ্নিনির্বাপণে সহায়তা প্রদান করছেন। বিমানবাহিনীর একটি হেলিকপ্টারও অগ্নিনির্বাপণে উপর থেকে পানি ছিটিয়ে সহায়তা করেছে।প্রসঙ্গত, শনিবার (৪ মে) দুপুর আনুমানিক সাড়ে ৩টায় সুন্দরবনে আগুন লাগার ঘটনা প্রথম উদঘাটিত হয়। আগুনের ঘটনা জানার সঙ্গে সঙ্গে বন বিভাগের পাশাপাশি ফায়ার সার্ভিস এবং সংশ্লিষ্ট সরকারি অন্যান্য প্রতিষ্ঠানের লোকজন ঘটনাস্থলে পৌঁছান। বন বিভাগের কর্মীরা স্থানীয় কমিউনিটি পেট্রোলিং গ্রুপ, ভিলেজ টাইগার রেসপন্স টিম এবং স্থানীয় জনগণের সহায়তায় আগুন লাগার চারপাশে ফায়ার লাইন কাটার কাজ শুরু করেন। কিন্তু ওই সময় ভাটার কারণে খালে কোনও পানি না থাকায় আগুনে পানি দেওয়া সম্ভব হয়নি। তবে রাতেই বন বিভাগের নিজস্ব ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট ও পানি দেওয়ার মেশিনে এনে সেটি রেডি করে পাইপ লাগিয়ে সেট করে রাখা হয়। আজ ভোর হতেই বন বিভাগের কর্মীরা , ফায়ার সার্ভিস, স্থানীয় জনগণ, সিপিজি, সিএমসির লোকদের নিয়ে আগুন লাগার স্থানে চারদিকে ফায়ার লাইন কাটার পাশাপাশি পানি দিয়ে আগুন নেভানোর কাজ পুরোদমে শুরু করেন।

আগুন লাগার স্থানের চারদিকে প্রায় ৫ একর জায়গাজুড়ে ফায়ার লাইন কেটে আগুন নেভানোর কাজ চলছে। তবে যেহেতু আগুন মাটির নিচ দিয়ে গাছের শিকড়ের মধ্যে দিয়ে বিস্তৃতি লাভ করছে কাজেই সতর্কতার সঙ্গে আগুন নিভাতে হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে থাকলেও আগামী কয়েক দিন এখানে অগ্নিনির্বাপন সংশ্লিষ্ট কার্যক্রম চলমান রাখা হবে। কেননা ফরেস্ট ফায়ার আপাতত নিভে গেছে বা নিয়ন্ত্রিত হয়েছে মনে হলেও আবার যেকোনও সময় এটি নতুনভাবে সৃষ্টি ও বিস্তৃতি লাভ করতে পারে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ নির্ণয়ে তদন্তের জন্য বন বিভাগের পক্ষ থেকে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।বলা হয়, এ কর্মকাণ্ড সরেজমিন তদারকি করতে প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী সুন্দরবনের ঘটনাস্থলে গিয়েছেন। তিনি এ বিষয়ে সর্বশেষ অগ্রগতি ও কর্মপন্থা বিষয়ে আজ সন্ধ্যা সাড়ে আটটায় খুলনায় সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করবেন।এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা দুপুর ১টার দিকে পরিদর্শন করেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন ও পুলিশ সুপার মো. আবুল হাসনাত খান।পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা গাজী মো. নুরুল কবির ঘটনাস্থল থেকে বলেন, আগুন নিয়ন্ত্রণে রয়েছে। এখন আর আতঙ্কের কিছু নেই। তবে আগুন শতভাগ নির্মূল করে বনকে নিরাপদ ঘোষণা করতে আরও কয়েক ঘণ্টা সময় লাগবে।কীভাবে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে এমন প্রশ্নের জবাবে, বিভাগীয় এ বন কর্মকর্তা বলেন, এটা এখনই বলা সম্ভব নয়।প্রাকৃতিক কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। আবার বনজীবীদের অসতর্কতায়ও ঘটে থাকতে পারে। অগ্নিকাণ্ডের সূত্রপাত ও এতে বনের ক্ষতি সম্পর্কে জানতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যার প্রধান করা হয়েছে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক(এসিএফ) রানা দেবকে।এ কমিটি ৭ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। ওই প্রতিবেদন পেলেই অগ্নিকাণ্ডের সূত্রপাত ও বনের ক্ষতি সম্পর্কে জানা যাবে বলেও এ কর্মকর্তা জানান।এছারাও, আগুন নিয়ন্ত্রণ কাজের তদারকির জন্য মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান, থানার ওসি মো. সামসুদ্দীন ঘটনাস্থলে অবস্থান করছেন। ইউনিয়ন চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম হাওলাদার অগ্নি নির্বাপণের কাজে নিয়োজিত প্রায় ৩ শ’ লোকের খাবারের ব্যবস্থা করেন।

আজবেলা

আজবেলা

Next Post
লোহাগড়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী মুন্সী নজরুল ইসলামের প্রথম নির্বাচনী সভা অনুষ্ঠিত ।

লোহাগড়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী মুন্সী নজরুল ইসলামের প্রথম নির্বাচনী সভা অনুষ্ঠিত ।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

রামপাল ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে পরিষ্কার পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম ঘোষণা বিষয়ক মতবিনিময় সভা

রামপাল ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে পরিষ্কার পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম ঘোষণা বিষয়ক মতবিনিময় সভা

2 years ago
আইপা অ্যাওয়ার্ড পেলেন ইসমাইল হোসেন রকী।

আইপা অ্যাওয়ার্ড পেলেন ইসমাইল হোসেন রকী।

6 months ago

Popular News

    Connect with us

    প্রকাশক ও সম্পাদক : মোঃ তুহিন হোসেন
    বার্তা সম্পাদক : বিপ্লব সাহা

    হেড অফিস: ৮২/১ রামপুরা ওয়াপদা রোড চৌধুরী টাওয়ার তৃতীয় তলা ঢাকা।
    করপোরেট অফিস : ভেরামারা,কুষ্টিয়া।
    খুলনা বিভাগীয় অফিস : ১০ ইসলাম পুরক্রস লেন দোলখোলা খুলনা ।

    রেজিস্ট্রেশন ডিএ ৩৩৪৮৯
    বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
    মোবাইল : 01301-314462
    Email : ajbelaonline@gmail.com
    ফোনঃ 01999-682425

    • About
    • Advertise
    • Careers
    • Contact

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    No Result
    View All Result
    • মুল পাতা
    • জাতীয়
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • কৃষি
    • খুন
    • চুরি
    • দুর্ঘটনা
    • ধর্ম
    • ধর্ষণ
    • মাদক
    • আরো
      • খেলাধুলা
      • আইন আদালত
      • আটক
      • অন্যান্য
        • সাহিত্য
      • অভিযোগ
      • আবহাওয়া
      • বিনোদন
      • নিউজ ডেস্ক
      • প্রাকৃতিক পরিবেশ
      • সারাদেশ
      • শিক্ষা
      • লাইফস্টাইল

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In