
মোঃ কামাল উদ্দিন জেলা প্রতিনিধি জামালপুর
মাদারগঞ্জের চরপাকেরদহ ইউনিয়নে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ১ নং চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ চত্বরে ৩ টি ওয়ার্ডের কয়েকজন বাসিন্দা ও বেশকিছু শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের মাঝে এসব চারা বিতরণ করা হয়।
এ সময় ইউনিয়ন পরিষদের প্রশাসক তৌফিকুল ইসলাম খালেক, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শাহ্ মোঃ মজনু ফকির, সহ যুব বিষয়ক সম্পাদক শাহ্ আব্দুল্লাহ সবুজ, চরপাকেরদহ ইউনিয়ন বিএনপি সভাপতি বিপ্লব তরফদার ও সাধারণ সম্পাদক সফিউল আলম স্বপন সহ নেতৃবৃন্দ,ইউপি সচিব আল আমিনসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, বর্তমান সরকারের বৃক্ষরোপন কর্মসূচী’র অংশ হিসেবে ফলজ ও বণজ গাছের চারা বিতরণ করা হয়।



