
মোঃ আয়নাল হক রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে রৌমারী উপজেলার ৩নং বন্দবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এবং কুটির চর খান পাড়া ৭নং ওয়ার্ডের কৃতি সন্তান মো: নুর আলম খান হিরোর উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়নের চর বাইশপাড়া গ্রামের সর্বস্তরের জনগণের আয়োজনে এই উঠান বৈঠকটি এক জনসমুদ্রে পরিণত হয়। অনুষ্ঠানে এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী মো: নুর আলম খান হিরো বলেন ,এলাকার সার্বিক উন্নয়ন, জনসেবা এবং একটি দুর্নীতিমুক্ত ও আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, এলাকার অবহেলিত জনপদের উন্নয়ন এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে তিনি কাজ করতে চান। এ সময় উপস্থিত জনতা হাত তুলে তাকে সমর্থন ও একাত্মতা প্রকাশ করেন।
সুশৃঙ্খল প্যান্ডেল এবং পর্যাপ্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত এই উঠান বৈঠকটি স্থানীয় রাজনীতিতে বেশ ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে এবং নির্বাচনী আমেজকে আরও চাঙ্গা করে তুলেছে।
উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন, শাহজামাল আহবায়ক সেচছাসেবকদল ৩নং বন্দবেড় ইউনিয়ন শাখা,ফকির চান ওয়ার্ড বিএনপির সভাপতি, সোহেল রানা, মাজম আলীসহ আরও অনেকে।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রৌমারী মডেল প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম।



