
সাব্বির হাসান হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে নিয়ে শাশুড়িকে হত্যার দায়ে জামাতা মো: অলিউর রহমান অলি (৪২)-কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ম) আদালতের বিচারক কাঁকন দে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মো: অলিউর রহমান অলি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তুলশীপুর (অলিপুর) গ্রামের মো: ইউনুছ আলীর ছেলে।




