
মোঃ কামাল উদ্দিন
জেলা প্রতিনিধি জামালপুর
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের অষ্টমের বাড়িতে মুর্শিদপুরী পাক দরবার শরীফে আয়োজিত মাহফিলে যোগ দিতে এসে মোঃ রকিবুল হাসান (গফুর মাস্টার) নামে এক ব্যক্তির মোটরসাইকেল খুঁজে পাওয়া যাচ্ছে না।
মোটরসাইকেলের মালিক মোঃ রকিবুল হাসান মাদারগঞ্জ উপজেলার ৫ নম্বর জোড়খালী ইউনিয়নের কলাদহ এলাকার বাসিন্দা। তিনি মাহফিলে অংশ নিতে দরবার শরীফে আসেন। এ সময় তাঁর ব্যবহৃত ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেলটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
ধর্মীয় মাহফিলে অংশ নিতে এসে এভাবে মোটরসাইকেল হারিয়ে যাওয়ার ঘটনায় হতাশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। পবিত্র একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে এসে যদি এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
খোঁজ নিয়ে জানা গেছে অনেক মহিলা জাকেরের গলার চেইন, কানের দুল, ভেনেটি ব্যাগ টাকা পয়সাও চুরি হয়ে গেছে |
এখন প্রশ্ন হলো, ধর্মীয় অনুষ্ঠানেও যদি নিজের যানবাহনের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয়, তাহলে সাধারণ মানুষ নিরাপদ বোধ করবে কোথায়?
মোটরসাইকেলটি উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন মালিক ও তাঁর স্বজনরা।
সবার সহযোগিতা কাম্য: কেউ মোটরসাইকেলটির সন্ধান পেয়ে থাকলে মালিকের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ স্নেহাশিস রায়ের কাছে জানতে চাইলে তিনি বলেন মোটরসাইকেল চুরির বা হারানোর বিষয়ে কেউ লিখিত অভিযোগ দায়ের করেনাই ।




