• About
  • Advertise
  • Careers
  • Contact
Tuesday, October 13, 2026
  • Login
No Result
View All Result
NEWSLETTER
আজবেলা
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
No Result
View All Result
আজবেলা
No Result
View All Result
Home নিউজ ডেস্ক

বেড়ায় ফুটবল ম্যাচ ঘিরে দফায় দফায় সংঘর্ষ, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাট: আহত শতাধিক।

by আজবেলা
October 12, 2026
in নিউজ ডেস্ক
0
বেড়ায় ফুটবল ম্যাচ ঘিরে দফায় দফায় সংঘর্ষ, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাট: আহত শতাধিক।
77
SHARES
77
VIEWS
Share on FacebookShare on Twitter
আবুজর গিফারী, ​পাবনা প্রতিনিধি:

পাবনার বেড়ায় একটি স্থানীয় ফুটবল ম্যাচকে কেন্দ্র করে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে দফায় দফায় মারামারি, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। রোববার বিকেল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলা এই রক্তক্ষয়ী সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে ৩ জন গুরুতর আহতসহ অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথ অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
​ঘটনার বিবরণী থেকে জানা যায়, বেড়া বিএমএস বনানী সংঘের উদ্যোগে স্থানীয় বিবি হাই স্কুল মাঠে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। রোববার বিকেলে বেড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ও ৯ নম্বর ওয়ার্ডের মধ্যে অনুষ্ঠিত ম্যাচে খেলার প্রথমার্ধে ২ নম্বর ওয়ার্ড ২-০ গোলে এগিয়ে থাকে। তবে দ্বিতীয়ার্ধে ৯ নম্বর ওয়ার্ড খেলায় সমতা ফিরালে (২-২) মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দুই পক্ষের খেলোয়াড়দের মধ্যে মারমুখী আচরণ শুরু হয়।
​একপর্যায়ে ২ নম্বর ওয়ার্ডের সওদাগর (সান্দার) সম্প্রদায়ের একাংশ মাঠে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আয়োজক কমিটি মাইকে বিশৃঙ্খলাকারীদের ‘আওয়ামী লীগের দোসর’ বলে ঘোষণা দিলে সওদাগর সম্প্রদায়ের লোকজন আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর ওই সওদাগররা বেড়া বাজারে প্রবেশ করে দোকানপাটে হট্টগোল, ভাঙচুর ও লুটপাট চালাতে থাকে।
​এ সময় বাজারে নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থানকালে দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন ২ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট টিন ব্যবসায়ী শরীফ হাজী এবং ৩ নম্বর ওয়ার্ডের ব্যবসায়ী জানু খাঁ। ব্যবসায়ীদের ওপর হামলা ও লুটপাটের খবর আশপাশের গ্রামগুলোতে ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা সওদাগর সম্প্রদায়ের বিরুদ্ধে অবস্থান নেন। এতে উভয় পক্ষ রাত পর্যন্ত ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরবর্তী সংঘর্ষে সাদ্দাম হোসেন নামে আরও একজন গুরুতর আহত হন। ​সংঘর্ষে উভয় পক্ষের অন্তত শতাধিক ব্যক্তি আহত হন।
​খবর পেয়ে বেড়া মডেল থানার ওসি নয়ন কুমার সরকারের নেতৃত্বে পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। সংঘর্ষের ব্যাপ্তি ও তীব্রতা বেশি হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীকে হিমশিম খেতে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ও রাবার বুলেট ছুঁড়তে বাধ্য হয়। মারামারির তীব্রতার খবর পেয়ে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনাল্ট চাকমা সরাসরি ঘটনাস্থলে উপস্থিত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় দীর্ঘ সময় পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনাল্ট চাকমা বলেন:
“একটি স্থানীয় ফুটবল ম্যাচকে কেন্দ্র করে যে অনাকাঙ্ক্ষিত উত্তেজনার সৃষ্টি হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। ঘটনার সংবাদ পাওয়ার পরপরই আমি নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফায়ার সার্ভিসকে সঙ্গে নিয়ে যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এই সংঘর্ষে সাধারণ ব্যবসায়ী ও সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের সংঘাত এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
​ঘটনায় জড়িত অপরাধী ও বিশৃঙ্খলাকারীদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। পরিস্থিতি বর্তমানে পুরোপুরি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।”

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার বলেন,
​”পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট নিক্ষেপের মতো কঠোর অবস্থান নিতে বাধ্য হয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি টহল বাড়ানো হয়েছে। ঘটনাটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে লিখিত অভিযোগের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”

​বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

আজবেলা

আজবেলা

Next Post
মাদারগঞ্জে হেরোইনসহ যুবক আটক।

মাদারগঞ্জে হেরোইনসহ যুবক আটক।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

বাগেরহাটের রামপালে ভুয়া ডাক্তারের খপ্পরে পরে স্বাস্থ্য ঝুঁকিতে সাধারণ মানুষ।

বাগেরহাটের রামপালে ভুয়া ডাক্তারের খপ্পরে পরে স্বাস্থ্য ঝুঁকিতে সাধারণ মানুষ।

1 year ago
বাগেরহাটের মোরেলগঞ্জে সাড়ে ৪ কোটি টাকা মূল্যের জাটকা ও জালসহ ১০ জেলে আটক।

বাগেরহাটের মোরেলগঞ্জে সাড়ে ৪ কোটি টাকা মূল্যের জাটকা ও জালসহ ১০ জেলে আটক।

2 years ago

Popular News

    Connect with us

    প্রকাশক ও সম্পাদক : মোঃ তুহিন হোসেন
    বার্তা সম্পাদক : বিপ্লব সাহা

    হেড অফিস: ৮২/১ রামপুরা ওয়াপদা রোড চৌধুরী টাওয়ার তৃতীয় তলা ঢাকা।
    করপোরেট অফিস : ভেরামারা,কুষ্টিয়া।
    খুলনা বিভাগীয় অফিস : ১০ ইসলাম পুরক্রস লেন দোলখোলা খুলনা ।

    রেজিস্ট্রেশন ডিএ ৩৩৪৮৯
    বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
    মোবাইল : 01301-314462
    Email : ajbelaonline@gmail.com
    ফোনঃ 01999-682425

    • About
    • Advertise
    • Careers
    • Contact

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    No Result
    View All Result
    • মুল পাতা
    • জাতীয়
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • কৃষি
    • খুন
    • চুরি
    • দুর্ঘটনা
    • ধর্ম
    • ধর্ষণ
    • মাদক
    • আরো
      • খেলাধুলা
      • আইন আদালত
      • আটক
      • অন্যান্য
        • সাহিত্য
      • অভিযোগ
      • আবহাওয়া
      • বিনোদন
      • নিউজ ডেস্ক
      • প্রাকৃতিক পরিবেশ
      • সারাদেশ
      • শিক্ষা
      • লাইফস্টাইল

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    Premium SEO Backlinks
    Premium SEO Backlinks