• About
  • Advertise
  • Careers
  • Contact
Sunday, August 16, 2026
  • Login
No Result
View All Result
NEWSLETTER
আজবেলা
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
No Result
View All Result
আজবেলা
No Result
View All Result
Home নিউজ ডেস্ক

মাধবপুরে মাদকবিরোধী সমাবেশ।

by আজবেলা
August 15, 2026
in নিউজ ডেস্ক
0
মাধবপুরে মাদকবিরোধী সমাবেশ।
3
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter
সাব্বির হাসান, হবিগঞ্জ প্রতিনিধি:

মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজকে সচেতন করার লক্ষ্যে হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের জয়পুর মসজিদ বাজারে মাদকবিরোধী সমাবেশ ও বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৩টায় ৫নং ওয়ার্ডের সচেতন সমাজের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ২নং চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ সোহেল রানা।

প্রধান অতিথির বক্তব্যে ওসি সোহেল রানা বলেন, “মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে শুধু পুলিশের একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। এজন্য অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, সমাজের সচেতন মানুষ এবং যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোথাও মাদক বিক্রি বা সেবনের তথ্য থাকলে পুলিশকে জানানোর আহ্বান জানাই।”

তিনি আরও বলেন, “তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক উদ্যোগ বাড়াতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবে।”

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ বলেন, “মাদক আমাদের যুবসমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। একটি মাদকাসক্ত সন্তান শুধু একটি পরিবার নয়, পুরো সমাজের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। তাই মাদকের বিরুদ্ধে আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। চৌমুহনী ইউনিয়নকে মাদকমুক্ত করতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ সৃষ্টি, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানো এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি।”

বিশেষ অতিথির বক্তব্যে অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক নুরুল ইসলাম বলেন, মাদক প্রতিরোধে পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং কী করছে—এসব বিষয়ে অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা রফিজ মিয়া, চৌমুহনী খুরশিদ হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি জাকির হোসেন, চৌমুহনী ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুর রহমান, মাধবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরিদুর রহমান, সোনাই রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি ছায়েদুর রহমান, মাধবপুর উপজেলা কৃষক দলের সাবেক সহসভাপতি মোস্তাফিজুর রহমান বাদশা, চান্দপুর তমিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু অহিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এছাড়া রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিম এরশাদ, দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসকান্দর মীর্জা ফারুক, সমাজসেবক শফিকুল ইসলাম বাদল, জয়পুর নুরে মদিনা জামে মসজিদের সাধারণ সম্পাদক সাইফুর রহমান তুহিন, ৫নং ওয়ার্ডের মেম্বার সোহাগ মিয়া, সমাজসেবক আঃ শুক্কুর মুন্সী এবং যুবসমাজের প্রতিনিধি শাহীন মিয়া বক্তব্য রাখেন।

সমাবেশটি সঞ্চালনা করেন সাংবাদিক হামিদুর রহমান, মাধবপুর প্রতিনিধি, বাংলা টিভি।

বক্তারা মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রশাসন ও জনগণের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখা, জনসচেতনতা বৃদ্ধি এবং এলাকায় শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতেই এ মাদকবিরোধী সমাবেশ ও বিশেষ আইনশৃঙ্খলা সভার আয়োজন করা হয়েছে।

আজবেলা

আজবেলা

Next Post
হবিগঞ্জে শিল্প কারখানায় গ্যাস সরবরাহ শুরু।

হবিগঞ্জে শিল্প কারখানায় গ্যাস সরবরাহ শুরু।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

আনুষ্ঠানিকভাবে যমুনা রেলসেতু উদ্বোধন।

আনুষ্ঠানিকভাবে যমুনা রেলসেতু উদ্বোধন।

1 year ago
বগুড়ায় জেলা পুলিশ এর মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত।

বগুড়ায় জেলা পুলিশ এর মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত।

2 years ago

Popular News

    Connect with us

    প্রকাশক ও সম্পাদক : মোঃ তুহিন হোসেন
    বার্তা সম্পাদক : বিপ্লব সাহা

    হেড অফিস: ৮২/১ রামপুরা ওয়াপদা রোড চৌধুরী টাওয়ার তৃতীয় তলা ঢাকা।
    করপোরেট অফিস : ভেরামারা,কুষ্টিয়া।
    খুলনা বিভাগীয় অফিস : ১০ ইসলাম পুরক্রস লেন দোলখোলা খুলনা ।

    রেজিস্ট্রেশন ডিএ ৩৩৪৮৯
    বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
    মোবাইল : 01301-314462
    Email : ajbelaonline@gmail.com
    ফোনঃ 01999-682425

    • About
    • Advertise
    • Careers
    • Contact

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    No Result
    View All Result
    • মুল পাতা
    • জাতীয়
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • কৃষি
    • খুন
    • চুরি
    • দুর্ঘটনা
    • ধর্ম
    • ধর্ষণ
    • মাদক
    • আরো
      • খেলাধুলা
      • আইন আদালত
      • আটক
      • অন্যান্য
        • সাহিত্য
      • অভিযোগ
      • আবহাওয়া
      • বিনোদন
      • নিউজ ডেস্ক
      • প্রাকৃতিক পরিবেশ
      • সারাদেশ
      • শিক্ষা
      • লাইফস্টাইল

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    Premium SEO Backlinks
    Premium SEO Backlinks